আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান বাম জোটের

admin16-09-2025 12:21:30 AMদেখেছেন 156 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান বাম জোটের

২৪ঘণ্টা অনলাইন : অব্যাহত মব সন্ত্রাস থেকে সৃষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, দেশের বিভিন্নস্থানে মব সন্ত্রাসের ঘটনা ঘটেই চলেছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।  সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।  

মব সন্ত্রাস, মাজার-খানকায় হামলা বন্ধ, দ্রব্যমূল্য কমানো, শ্রমজীবী মানুষের জীবনের সংকট দূর, বন্দর লিজ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার করে যথাসময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।  

বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। পরিচালনা করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। 

নেতারা বলেন, সরকার তার অন্যতম দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কাজে মনোযোগ না দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের মতামত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার পাঁয়তারা চূড়ান্ত করা হচ্ছে। করিডোর দেওয়ার প্রশ্নে এখন কথা বন্ধ করলেও সরকার এই অবস্থান থেকে সরে এসেছে এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। বাণিজ্যচুক্তির নামে আমেরিকার সঙ্গে গোপন চুক্তির খবরে দেশবাসী উদ্বিগ্ন থাকলেও সরকার এই চুক্তি প্রকাশ করছে না।  

নেতারা বলেন, সরকারের অনেক উপদেষ্টার লাগামহীন বক্তব্য মানুষের মধ্যে নানা সংশয় তৈরি করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে এই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরাও ক্ষুব্ধ। অবিলম্বে এ ধরনের অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করতে হবে। নীলফামারীতে শ্রমিক হত্যার নিন্দা জানিয়ে নেতারা বলেন, আজ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। বামপন্থিরা শুধু ক্ষমতার পালাবদল নয়, ব্যবস্থা বদলের জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামে জয়ী হওয়া ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। তাই দেশবাসীকে বাম শক্তির পতাকাতলে সমবেত হতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।