আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার

admin15-09-2025 11:14:04 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার

২৪ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সোমবার ‘রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এই সেমিনারের আয়োজন করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরীদ উদ্দিন খান।

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান তার বক্তব্যে নির্বাচন ও এর প্রস্তুতি সম্পর্কে সারসংক্ষেপ তুলে ধরেন। এছাড়া নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান এবং অধ্যাপক এনামুল হক রাকসু নির্বাচন নিয়ে আলোচনা করেন।

আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে, রাকসু নির্বাচনে ২৪৮ জন, ১৭টি হল কাউন্সিলে ৫৯৭ জন এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাকসু’র ২৪৮ জন প্রার্থীর মধ্যে ১৮ জন সহ-সভাপতি (ভিপি), ১৩ জন সাধারণ সম্পাদক (জিএস) এবং ১৬ জন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর নির্ধারিত হয়েছে।নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার। তাদের মধ্যে ১৭ হাজার ৬০০ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দীর্ঘ ৩৫ বছর পর (রাকসু) নির্বাচন হচ্ছে। অচলাবস্থা কাটিয়ে উঠে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা নির্বাচনের আয়োজন করছি। তিনি আরো বলেন, রাবি প্রশাসন এবং শিক্ষার্থীসহ সবাই নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আমাদের বহুল প্রত্যাশিত লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছি। আমরা প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছি বলেও মন্তব্য করেন তিনি।