আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

dibbo15-09-2025 08:34:32 PMদেখেছেন 119 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় নূর এন্টারপ্রাইজ এবং আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রিতে অভিযান পরিচালনা করা হয়। দুই প্রতিষ্ঠানে প্রতিদিন যথাক্রমে ৪ হাজার ৫০০ এবং ২ হাজার ৭০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। এ সময় ২০০ ফুট অবৈধ ৩/৪ ইঞ্চি পাইপলাইন অপসারণ করা হয়। 

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পরিচালিত অভিযানে একটি চুন কারখানায় অবৈধভাবে ২০ ইঞ্চি বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়। কারখানায় ছয়টি চুনাভাট্টিতে প্রতিদিন প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছিল, যার দৈনিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৮৬১ টাকা। অভিযান চলাকালীন দুটি ২ ইঞ্চি ভালভ এবং চার ফুট ২ ইঞ্চি এমএস পাইপ জব্দ করা হয়। পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে ফায়ার সার্ভিস এবং এক্সক্যাভেটর ব্যবহার করে সম্পূর্ণ কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৬৭ লাখ টাকার বেশি মূল্যের গ্যাস অপচয় হচ্ছিল।