আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

চাকসু নির্বাচন : দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ জন

dibbo15-09-2025 08:32:42 PMদেখেছেন 118 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চাকসু নির্বাচন : দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৯৭ জন, ছাত্র হল সংসদের জন্য ২৫ জন এবং ছাত্রী হল সংসদের জন্য ৪৫ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। এর আগের দিন (প্রথম দিন) কেন্দ্রীয় সংসদের জন্য ২৬ জন এবং হল সংসদের জন্য ২ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, আজকে কেন্দ্রীয় ও হল সংসদে ১৪১ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

এদিন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে মনোনয়ন নিয়েছেন ২৭ জন নেতাকর্মী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ১২ জন এবং হল সংসদের জন্য ১৫ জন।
তাদের নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ। তবে কে কোন পদে মনোনয়ন নিয়েছেন, তা জানানো হয়নি।

হাসান আহমেদ বলেন, আমরা শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের ২৭ জন মনোনয়ন নিয়েছি। আগামীকালও আমাদের নেতাকর্মীরা মনোনয়ন নেবেন। প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আশা করছি কেন্দ্রীয় সংগঠন ও চবি শাখার নেতৃবৃন্দ মিলে একটি ভালো প্যানেল উপহার দেবেন।

এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের প্যানেল থেকেও ১৮ জন মনোনয়ন নিয়েছেন। তাদের মধ্যে- ভিপি পদে: আবদুর রহমান রবিন, জিএস পদে: আবদুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে: আমিনুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক পদে: মো. আকিব হোসাইন।

সচেতন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবদুর রহমান বলেন, আজ ১৮ জন কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছি। আগামীকাল পূর্ণাঙ্গ প্যানেলের জন্য আরও মনোনয়ন নেব। আমরা ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছি। খুব শিগগিরই শিক্ষার্থীদের দাবি ও প্রত্যাশা নিয়ে ইশতেহার প্রকাশ করব।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১৬ তারিখ মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা।