আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

বিয়ের জন্য চাপ দেওয়ায় বোন-দুলাভাই মিলে প্রেমিকাকে হত্যা

dibbo14-09-2025 05:05:34 PMদেখেছেন 146 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ের জন্য চাপ দেওয়ায় বোন-দুলাভাই মিলে প্রেমিকাকে হত্যা

২৪ ঘণ্টা অনলাইন : বিয়ের জন্য চাপ সৃষ্টি করায় প্রেমিকাকে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম রোকসানা। গ্রেপ্তাররা হলেন, এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২), সুমি আক্তার (৩২) ও সাইফুল (২৪)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জুরাইন বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 


মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ লাল মিয়া সড়কের হাজী মিছির আলীর বাড়ির সামনে একটি বস্তা থেকে এক নারীর লাশ উদ্ধার করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখার সহায়তায় ভুক্তভোগীর পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. গোফরান হাওলাদার বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা করেন। তিনি বলেন, মামলার পর পুলিশ চারটি টিম গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অটোরিকশা, পলিথিন ও ভুক্তভোগীর স্যান্ডেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, রোকসানার সঙ্গে সাইফুলের প্রেমের সম্পর্ক ছিল। পরে সাইফুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে চাইলে রোকসানা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল, তার বোন সুমি এবং দুলাভাই ইব্রাহিম মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।