আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

Tania Jaha11-09-2025 04:38:53 PMদেখেছেন 140 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

২৪ ঘণ্টা অনলাইন : কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার কথা। তাহলে কি সিনেমার কাজেই দুর্গম এলাকায় অবস্থান করছেন তারা? এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন— ‘দম’-এর দম পরীক্ষা। 

এরপরই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয় যে, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে, প্রযোজক-নির্মাতা-শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্যধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে অভিনেতাদের—সেটাই সরেজমিনে খতিয়ে দেখছেন তারা। এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছে সংশ্লিষ্টরা। রেদওয়ান রনি পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন— ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’।

অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প, যেখানে সার্ভাইভালের কাহিনি উঠে আসবে। ‘দম’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, এতে পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।

অন্যদিকে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছিলেন, গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন। তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। শিগগিরই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।