আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

Tania Jaha09-09-2025 04:37:11 PMদেখেছেন 138 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

২৪ ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি। দেশের জার্সিতে একটি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছর বয়সী এই পেসার।  ২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় শিনওয়ারির। তবে প্রথম ম্যাচেই মাত্র এক ওভার বল করে উইকেটশূন্য থেকে মাঠ ছাড়েন তিনি। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে অভিষেক।

২০১৯ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন শিনওয়ারি, সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিনওয়ারির আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন লম্বা হয়নি মূলত পিঠের চোটের কারণে। বারবার চোট ফিরে আসায় নিয়মিত হতে পারেননি দলে। ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স আসে অভিষেকের দ্বিতীয় ম্যাচেই—২০১৭ সালের শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে করাচিতে নিজের শেষ দিকের একটি ওয়ানডেতে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেন।

মাত্র ১৯ বছর বয়সে আলোচনায় এসেছিলেন শিনওয়ারি, যখন বিভাগীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ওই পারফরম্যান্সের পরই তাকে জাতীয় দলে ডাকা হয়। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে টিকিয়ে রাখতে পারেননি।