আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ক্যান্সারের কথা জানতে পেরে ৩ ঘণ্টা কেঁদেছিলাম

Tania Jaha08-09-2025 05:56:33 PMদেখেছেন 139 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ক্যান্সারের কথা জানতে পেরে ৩ ঘণ্টা কেঁদেছিলাম

২৪ ঘন্টা অনলাইন : বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের নানা উত্থান-পতনের কতা সকলেরই জানা। তার ক্যান্সারের জার্নিও তেমনই স্মরণীয় বলা চলে।  অভিনেতার বায়োপিক ‘সঞ্জু’-তে তুলে ধরা হয়েছে তার জীবনের এই কঠিন মুহূর্ত। ক্যান্সারের চিকিৎসা থেকে শরীরে কর্কটের থাবা, সেই সময়ে কীভাবে সবটা সামলেছিলেন অভিনেতা? ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে, ‘খলনায়ক’-খ্যাত অভিনেতা জানিয়েছিলেন, লকডাউনের সময়ে তার ক্যান্সার ধরা পড়ে। সেই সময় থেকেই তার লড়াই শুরু। 

সঞ্জয় বলেন, ‘লকডাউনের সময়টা ছিল খুবই স্বাভাবিক। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে আমার শ্বাসকষ্ট হতো। সিঁড়ি ভাঙতে পারতাম না। শরীরের ভিতর কী হচ্ছে ঠিক বুঝতে পারতাম না। তাই আমি আমার ডাক্তারকে একদিন বাধ্য হয়েই ফোন করি। তিনি এক্সরে’র পরামর্শ দেন। দেখা যায়, আমার ফুসফুসের অর্ধেকেরও বেশি অংশে পানি জমে আছে। প্রাথমিকভাবে সকলেরই মনে হয়েছিল টিবি হয়েছে। তবে পরবর্তীকালে জানা যায় আসল বিষয়টা।’ ক্যান্সারের কথা শুনেই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছিল তার। তবুও মনকে বুঝিয়েছিলেন লড়াই করতেই হবে। 

অভিনেতা বলেন, আমার বোন এসে বলল, ‘ক্যান্সার হয়েছে তো কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে।’ আমি ওর মুখে কথাটা শুনে টানা দু’-তিন ঘণ্টা টানা কান্নাকাটি করেছি। কারণ, আমার খালি বাচ্চাদের মুখ মনে পড়েছে। কখনও আবার আমার জীবন, আমার স্ত্রী, সবকিছু মনে পড়ছিল। আমি বুঝেছিলাম কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। প্রথমে, সিদ্ধান্ত নিলাম আমেরিকায় চিকিৎসা হবে। কিন্তু ভিসা পাইনি, তাই এখানেই শুরু করি।’

এই রোগের বিরুদ্ধে লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সঞ্জয়। তিনি জিমে গেছেন, ওজন কমিয়েছেন। হাজার অসুস্থতার মধ্যেও চেষ্টা করেছেন নিজেকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনার।  ২০২০ সালের অক্টোবরে সঞ্জয় ঘোষণা করেছিলেন, তিনি ক্যান্সারমুক্ত। এই জার্নিকে অবশ্য জীবনের অন্যতম মনে রাখার মতো মুহূর্ত বলে অভিহিত করেছেন।