ভেনাস বাংলাদেশের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৪ঘণ্টা অনলাইন : ভেনাস বাংলাদেশ লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা রাজধানীর গেণ্ডারিয়ার কাঠেরপুলে অবস্থিত একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রায় একশত পরিচালক ও শেয়ারহোল্ডার সভায় অংশ নেন। সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান।
২২ আগস্ট অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নবুয়াত আলী মোল্লা। এছাড়া বক্তব্য রাখেন ভেনাসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন ও পরিচালক মো. নাসির উদ্দিন।
সভায় ভেনাস বাংলাদেশ লিমিটেডের নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ২ বছর কার্যক্রম পরিচালনা করবে। সভায় চেয়ারম্যান নির্বাচিত হন মো. আসাদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান মো. সাইফুল ইসলাম এবং ট্রেজারার হন মোহাম্মদ মিরাজ মিয়া।

২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা, কর্মসংস্থান ও সমাজ উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি, একটি পূর্ণাঙ্গ হাউজিং প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা জানানো হয়, যার মাধ্যমে নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করা হবে।
সভার সার্বিক সহযোগিতায় ছিলেন, ড. রাজিয়া সুলতানা, মো. তরিকুল ইসলাম জুয়েল, শিবলী শামীম, কামাল হোসেন প্রমুখ। সভায় শেয়ারহোল্ডাররা ভবিষ্যৎ পরিকল্পনাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
