আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির

admin29-07-2025 11:42:05 PMদেখেছেন 168 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির

২৪ ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াতে ইসলামী— এমন দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুরো প্রশাসন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মীরা যেরকম পরিচালিত করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেভাবে পরিচালিত হচ্ছে। 

মঙ্গলবার ঢাকা কলেজ ছাত্রদল আয়োজিত ‘ছাত্র জনতার জাগরণের জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রক্টর রয়েছেন তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর যারা অতীতে কর্মী ছিলেন, এখনো পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। 

তিনি বলেন, এমনও কথিত রয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাবির মাননীয় ‍উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন। শিবিরের অনুমতি ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। 

নাছির আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তড়িঘড়ি করে, শিক্ষার্থীদের কোনো মতামত না নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু নির্বাচন) যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করেছে। 

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে আরও স্বাধীনচেতা হওয়া উচিত এবং শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।ছাত্রদল সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পর রাবি প্রশাসন বা ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।