আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এশিয়ান কাপে চ্যাম্পিয়ন চীনের গ্রুপে বাংলাদেশ

admin29-07-2025 11:37:42 PMদেখেছেন 152 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এশিয়ান কাপে চ্যাম্পিয়ন চীনের গ্রুপে বাংলাদেশ

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় এএফসি উইমেন্স এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ তে ঋতুপর্ণা চাকমা, আফিঈদাদের খেলতে হবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন চীনের সঙ্গে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। 

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৩টায় সিডনিতে এই ড্র অনুষ্ঠান শুরু হয়। আসরটি স্বাগতিক অস্ট্রেলিয়া। যে কারণে গতকাল শিরোপা উন্মোচনের পর স্বাগতিক দেশে ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ১-২১ মার্চ দেশটির তিন শহরে হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়ান কাপে জায়গা পেয়েছে।

    এএফসি উইমেন্স এশিয়ান কাপের ড্র
    গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া (স্বাগতিক), দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন।
    গ্রুপ ‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান। 
    গ্রুপ ‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে। 

ড্রর আগে নারী এশিয়ান কাপ বাছাই পেরিয়ে আসা ১২ দলকে চারটি পটে ভাগ করা হয়। এক নম্বর পটে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া ছিল। দুই নম্বর পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম ছিল। পট তিনের দলগুলো হলো ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। বাংলাদেশ ছিল চার নম্বর পটে। তাদের সঙ্গে এই পটে ভারত ও ইরানের জায়গা হয়। যে কারণে ড্রতে বাংলাদেশের গ্রুপে ভারত বা ইরানের পড়ার সুযোগ ছিল না।

ড্র’তে বাংলাদেশের নাম তোলেন ভারতীয় নারী দলের অধিনায়ক।

ড্র’তে বাংলাদেশের নাম তোলেন ভারতীয় নারী দলের অধিনায়ক।
সিডনিতে শিরোপা উন্মোচন ও ড্র অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিঈদাকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। কিন্তু প্রথমবার এশিয়ান কাপে জায়গা পাওয়া মঞ্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোন প্রতিনিধি পাঠায়নি। বাকি ১১ দেশের এক বা একাধিক প্রতিনিধি ছিল শিরোপা উন্মোচন ও ড্র’র মঞ্চে।  

গ্রুপ নির্ধারণের সময় বাংলাদেশের কোন প্রতিনিধি না থাকায় বাংলাদেশের নাম তোলেন ভারতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সানজিতা বাসফো।