আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

কতদিন পর পর রান্নাঘরের বাসনপত্র পরিবর্তন জরুরি

admin29-07-2025 11:27:13 PMদেখেছেন 146 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কতদিন পর পর রান্নাঘরের বাসনপত্র পরিবর্তন জরুরি

২৪ ঘণ্টা অনলাইন : অনেকেই বছরের পর বছর রান্নাঘরে একই বাসনপত্র ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, অন্যান্য জিনিসের মতো রান্নাঘরের বাসনপত্রও একটা সময়ের পর বদলে নেওয়া দরকার। কারণ দীর্ঘদিন একই বাসনপত্র ব্যবহার ক্ষতিকারক হতে পারে। 

হাতা-খুন্তি

ছুরি থেকে পিলার, হাঁড়ি থেকে কড়াই সব কিছুরই মেয়াদোত্তীর্ণের সময় রয়েছে। তাই সঠিক সময়ে তা বদলে ফেলা উচিত। 
 
ননস্টিক ফ্রাইং প্যান

নন-স্টিক ফ্রাইং প্যান দুই বছরের বেশি ব্যবহার করা ঠিক নয়। যখন খাবার জ্বলতে শুরু করে আর নন-স্টিকের কোটিং সরতে আরম্ভ করে, তখনই বুঝবেন তা বদলানোর সময় এসে গিয়েছে। 
 
প্লাস্টিক কোটিং বোর্ড

সবজি কাটার জন্য রান্নাঘরে প্লাস্টিক কোটিং বোর্ডের ব্যবহার করা হয়। তবে ১-২ বছরের মধ্যে তা বদলে ফেলা উচিত। তা না হলে এই বোর্ডের কোটিং বেরিয়ে আসতে থাকে আর তা সবজি কাটার সময় সেখানে লাগতে পারে। 
 
সিলিকন স্প্যাটুলা

সিলিকন স্প্যাটুলা ভেঙে যাওয়া, কোণ থেকে গলে যাওয়া ও নরম হয়ে গেলে বুঝবেন তা বদলানোর সময় এসে গেছে। এদের মেয়াদ ২-৪ বছর হয়ে থাকে। 
 
কিচেন স্পঞ্জ

বাসন মাজার স্পঞ্জ ও স্ক্রাবার ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে বদলে ফেলুন। 

পিলার

গাজর-শসা কাটার পিলার ১ থেকে ২ বছরের মধ্যে বদলে ফেলুন। ধার কমতে থাকলেই তা বদলে ফেলতে হবে। 
ছুরি

রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহার হয় ছুরি। ৫ থেকে ১০ বছরের মধ্যে এটা বদলানো প্রয়োজন। 
গ্রেটার

৩ থেকে ৫ বছরের মধ্যে গ্রেটার বদলে ফেলুন। কারণ এতে ধুলো ভরে যায় আর ধারও কমে আসে আগের চেয়ে।