আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘আবার হঠাৎ বৃষ্টি’তে ইমরান-কনার গান

admin29-07-2025 12:13:59 AMদেখেছেন 148 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘আবার হঠাৎ বৃষ্টি’তে ইমরান-কনার গান

২৪ঘণ্টা অনলাইন : সংগীত অঙ্গনের দুই তারকা কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। অডিও গানের পাশাপাশি প্লেব্যাকেও সমানতালে কাজ করে যাচ্ছেন তারা। বহু শ্রোতাপ্রিয় গান উপহার দেওয়া এই জুটি এবার গাইলেন কামরুজ্জামান পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। গানটির শিরোনাম ‘একটি গল্প অল্প অল্প’। 

গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে সম্প্রতি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এরই মধ্যে রাঙামাটির মনোরম প্রাকৃতিক লোকেশনে এর চিত্রায়ন শেষ করেছেন নির্মাতা। নৃত্য পরিচালনায় ছিলেন কোরিওগ্রাফার জাকির হোসেন।

ছবিটি প্রযোজনা করছে দেশের দুই খ্যাতনামা প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। শুরু থেকেই ছবিটির গান নিয়ে আলাদা পরিকল্পনা ছিল নির্মাতার। আর তাতে প্রাণ দিল ইমরান ও কনার কণ্ঠ।

ইমরান বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি গল্পনির্ভর ও আবেগঘন গানে কণ্ঠ দিতে। এই গানটি ঠিক তেমনই একটি কাজ। ইমন সাহার সংগীতায়োজন খুব গভীর আবহ তৈরি হয়েছে। কনার সঙ্গে গান করে সবসময়ই স্বাচ্ছন্দ্য পাই। আশা করি, গানটি শ্রোতাদের পছন্দ হবে।’ 

কনার ভাষ্য, ‘এই গানটি গাওয়ার সময় আমার ভেতরে একটা সিনেম্যাটিক অনুভব তৈরি হয়েছিল। কথা, সুর আর ইমরানের সঙ্গে ডুয়েট সব মিলিয়ে গানটি একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। রেকর্ডিংয়ের সময় থেকেই মনে হচ্ছিল, এটি শ্রোতারা আলাদাভাবে গ্রহণ করবেন। গানটির চিত্রায়নে নতুনত্ব রয়েছে। সবমিলিয়ে এটি শ্রোতাদের মন ভরাবে।

পরিচালক কামরুজ্জামান জানান, “আমরা চেয়েছি ‘হঠাৎ বৃষ্টি’ শুধু সিনেমা না, তার গানের মাধ্যমেও দর্শকদের মনে দাগ কাটুক। ইমন সাহার সুরে ইমরান-কনার কণ্ঠ দর্শক-শ্রোতাদের দারুণ অভিজ্ঞতা দেবে।”