আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি সিসির বিশেষ আহ্বান

admin28-07-2025 11:43:59 PMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি সিসির বিশেষ আহ্বান

২৪ঘণ্টা অনলাইন : মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সোমবার একটি টেলিভিশন ভাষণে গাজায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলামান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।কায়রো থেকে এএফপি জানায়, তিনি বলেন, ‘এই যুদ্ধ থামাতে, সাহায্য পৌঁছে দিতে এবং এই দুর্ভোগের অবসান ঘটাতে একমাত্র সক্ষম ব্যক্তি হলেন ট্রাম্প।’

সিসি তার ভাষণে আরও বলেন, ‘তাই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি- দয়া করে যুদ্ধ থামাতে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করুন।’সিসির সরকার গাজা সীমান্তে অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপ হয়ে ত্রাণ পৌঁছানো ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে আসছে।

এদিকে ট্রাম্প সোমবার বলেন, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় দোহায় হওয়া আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ‘এখনও সম্ভব’।জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থা সতর্ক করেছে যে গাজা উপত্যকার ২০ লাখের বেশি মানুষের মধ্যে ক্ষুধা ও অপুষ্টি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে।

আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায়, ইসরাইল সম্প্রতি জানিয়েছে যে তারা ধ্বংসপ্রাপ্ত গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দেবে। মে মাসের শেষ পর্যন্ত অঞ্চলটি সম্পূর্ণ অবরুদ্ধ ছিল।সিসি বলেন, ‘মিশরের অনেকগুলো ত্রাণবাহী ট্রাক রাফা সীমান্তে প্রস্তুত রয়েছে। কিন্তু ত্রাণ প্রবেশ করাতে সমন্বয় প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘রাফা সীমান্তের ফিলিস্তিনি পাশে যে পক্ষ অবস্থান করছে, তাদের এই ত্রাণ প্রবেশের পথ খুলে দিতে হবে।’

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় আগে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি পক্ষের নিয়ন্ত্রণে থাকা রাফা সীমান্ত দখল করার পর থেকে রাফা কার্যত বন্ধ রয়েছে। ফলে এখন মিশর থেকে গাজার উদ্দেশে পাঠানো ত্রাণ ইসরাইলের পূর্ব দিকের সীমান্ত দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়, যেখানে ইসরাইলি কর্তৃপক্ষ তল্লাশির পর তা ঢুকতে দেয়।

আরব বিশ্বে ক্রমবর্ধমান অসন্তোষ এবং অভ্যন্তরীণ চাপের মুখে সিসি বলেন, ‘মিশরের নীতিগত মূল্যবোধ ও জাতীয় দায়িত্ববোধ কখনোই আমাদের গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দিতে দেবে না।’

গত সপ্তাহে লেবানন ও লিবিয়ায় অবস্থিত মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা গাজা অবরোধে মিশরের ভূমিকার সমালোচনা করে এবং অবরুদ্ধ রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করে।