আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অচিরেই সুখবর দিচ্ছেন প্রতীক-সোনামণি

arif shohel28-07-2025 09:34:10 PMদেখেছেন 171 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অচিরেই সুখবর দিচ্ছেন প্রতীক-সোনামণি

২৪ঘণ্টা অনলাইন : এই জুটি নিয়ে মেলাই হইচই। কিন্তু এখনো অজানা আসল ঘটনা। আর তো নয় বেশি দিন, মিলব এবার দু'জনে.. 'মিলন তিথি'র সেই জনপ্রিয় গান যেন আজ টলিউডের এই 'লাভ বার্ডস'দের জন্যই। আর লুকিয়ে প্রেম নয়, সরাসরি নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলেন সোনামণি সাহা ও প্রতীক সেন। তবে কি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন এই জুটি? অনেকেই ভাবতে শুরু করেছেন তেমন কথা। তবে এই জুটির মধ্যে শুধুই যে প্রেম এমনটা নয়, অনেক বিরহ-বেদনা, মান-অভিমানের পালা পেরিয়ে অবশেষে একসঙ্গে অনুরাগীদের প্রিয় 'সোনাতিক' জুটি।

প্রতীক এবং সোনামণি দু'জনেই এখন ভিন্ন ধারাবাহিকে ব্যস্ত। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসায় প্রতীক অভিনীত 'উড়ান'। এখন জি বাংলার 'দাদামণি' হয়ে ফিরেছেন তিনি। অন্যদিকে চলছে সোনামনির 'শুভ বিবাহ'। 'মোহর' ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে দু'জনকে আর একসঙ্গে সেভাবে দেখা যায়নি। দূরত্ব বেড়েছিল দু'জনের মধ্যেই। এমনকি অনুরাগীরাও জানতেন তাঁদের আর কথা হয়না। যদিও এই দূরত্বের কারণ কেউ জানতেন না।
 
তবে স্টার জলসার এক বিশেষ অনুষ্ঠানে আবার বহুদিন বাদে একসঙ্গে দেখা যায় প্রতীক-সোনামণিকে। শুধু তাই নয় অনুষ্ঠানে দু'জনে ভিন্ন জায়গায় বসলেও একে অপরের কাছে এসে কথা বলেন তাঁরা। আবার একসঙ্গে দেখা যায় 'মোহর' জুটিকে। একে অপরকে নিয়ে মজাও করতে থাকেন তাঁরা। সেদিনই কি তবে প্রথম নিজেদের মধ্যে দূরত্ব মুছেছিলেন সোনামণি ও প্রতীক? তা যদিও জানা যায়নি। 

এমনকি নিজেকে প্রেমের কথা স্বীকারও করতেন না। তবে এখন তাদের পোস্টে স্পষ্ট, সব দূরত্ব মিটিয়ে খুল্লাম খুল্লা প্রেম করছেন দু'জনে। দু'জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে সোনামণি লিখেছেন, ' তুমসা হামসা'। তাঁদের প্রেম এইভাবে প্রকাশ্যে আনায় অনেকেই ভাবতে শুরু করেছেন এবার কি তাহলে জীবনে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন এই জুটি? সমাজমাধ্যমে নানা পোস্ট করলেও সরাসরি এই বিষয়ে কোনও কথা বলেননি সোনামণি ও প্রতীক। 
 
তারকাদের মধ্যে প্রেম বিয়ে ও বিচ্ছেদের কথা এখন প্রায়ই শোনা যায়। বর্তমানে বিয়ে ভাঙছে একাধিক তারকাদের। তবে বিচ্ছেদের পর আবার কাছাকাছি এসেছেন এমন তারকাও আছেন। টলিউড ও বলিউডে তার উদাহরণ একাধিক। প্রতীক ও সোনামণির ক্ষেত্রে বোধহয় তেমনটাই। আগের থেকে এখন অনেকটা কাছাকাছি এই দুই তারকা। নিজের অতীত কখনওই লুকিয়ে রাখেননি সোনামণি, অল্প বয়সে বিয়ে এবং বিচ্ছেদ - সেই খারাপ অতীত নিয়ে কথা বলতে না চাইলেও সকলেই জানেন এই কথা। তবে মনের মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করুক সোনামণি, অনুরাগীরা চান তাই। সেই সুখবরের অপেক্ষায় এখন রয়েছেন প্রতীক-সোনামণির অনুরাগীরা।