আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

নেইমার ভক্তের কাছে মাফ চাইলেন; তারপরও

dibbo27-07-2025 01:13:12 AMদেখেছেন 180 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নেইমার ভক্তের কাছে মাফ চাইলেন; তারপরও

২৪ঘণ্টা অনলাইন : ভক্তের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আলোচনায় ছিলেন নেইমার। ক্ষমা চাওয়ার পরও সেই ভক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সান্তোস। কদিন ধরেই নেতিবাচক কারণে আলোচনার কেন্দ্রে নেইমার। গত বৃহস্পতিবার ইন্তারন্যাসিওনালের বিপক্ষে ২–১ গোলে হারের ম্যাচে নেইমার বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক দর্শকের সঙ্গে। সেদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল যে একপর্যায়ে সান্তোস তারকা একটি অকথ্য বাক্য ব্যবহার করে ওই দর্শককে বলেন, ‘পারলে এখানে আয়। নয় তো গোল্লায় যা!’

প্রায় ৩০ সেকেন্ড তর্কাতর্কির পর সান্তোস গোলকিপার জোয়াও পাওলো নেইমারকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হলেও এই ঘটনা আরও গড়িয়েছে। সর্বশেষ এই ঘটনায় সান্তোসের সমর্থক আলেক্স স্যান্দার সিলভার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে সান্তোস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাবটি।

সান্তোসের ভাষ্যমতে, একটি অভ্যন্তরীণ তদন্তে ম্যাচের টিকিট সংগ্রহে ‘সম্ভাব্য অনিয়ম’ ধরা পড়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, আলেক্স সিলভা ক্লাবের সদস্য নন এবং তিনি ভিলা বেলমিরো স্টেডিয়ামে প্রবেশ করেছেন ‘নিজের নয়, এমন নথিপত্র ব্যবহার করে’।

সান্তোস জানিয়েছে, তারা সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে, কারণ ‘ফ্যান স্ট্যাটিউট’ (এমন নিয়মাবলি বা আইন যার মাধ্যমে ক্লাব ও সংগঠনগুলো তাদের ভক্ত ও দর্শকদের আচরণ, প্রবেশাধিকার, নিরাপত্তা এবং দায়দায়িত্ব নির্ধারণ করে) অনুযায়ী প্রতারণার মাধ্যমে কোনো খেলাধুলার আয়োজনে প্রবেশ করলে সেই ব্যক্তিকে দায়ী করার বিধান সেখানে রয়েছে। ক্লাবটি জানিয়েছে, মামলার বিষয়ে আরও বিবৃতি দেওয়ার আগে তারা পুলিশের তদন্তের ফল জানতে অপেক্ষা করবে।

নেইমারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আলোচনার কেন্দ্রে আসা সাও পাওলো শহরের বার্গার দোকানের মালিক সিলভার জীবন এই পুলিশি অভিযোগের পর আরও জটিল হয়ে উঠল। এমনিতেই নেইমার–ভক্তদের তোপের মুখে ছিলেন তিনি।

এর আগে সংবাদমাধ্যমকে সিলভা বলেছিলেন, ‘আমার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে গেছে। অনেকেই আমাকে হুমকি দিয়ে বলছে, তারা আমার ব্যবসা জ্বালিয়ে দেবে। তারা আমাকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও খুঁজে পেয়েছে, আর এসব থামছে না।’ সিলভা আরও বলেন, ‘আজ আমার জীবন যেন এক ঝড় বয়ে গেল। আমি সান্তোসের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি শুধু আমার দাবি জানিয়েছিলাম। আমার ছেলেকে আক্রান্ত করা হয়েছে। আমার ১৫ বছরের ভাতিজাকে মারধর করা হয়েছে এবং তার চোখ কালো হয়ে গেছে। হয়তো এটা আমার সঙ্গে নেইমারের যা ঘটেছে, সে কারণে হয়েছে।’

একই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছেন নেইমারও, ‘উত্তপ্ত পরিস্থিতিতে যখন কেউ অন্যায়ভাবে আমাকে অপমান করে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আমি কখনোই মাঠে সমর্থকের সঙ্গে তর্ক করব না, কারণ তাদের অধিকার আছে আমার খেলা নিয়ে মতামত জানানোর। ভালো বা খারাপ খেলেছি বলা এবং দুয়োও দিতে পারে। কিন্তু যেটা তারা করতে পারে না, সেটা হলো আমাকে এমনভাবে অপমান করা, যেভাবে করা হয়েছে (দুর্ভাগ্যবশত, তখন আমি শুধু তার কথাই শুনেছি, ম্যাচও থেমে গিয়েছিল)। সে বলেছে, আমি আমার বাবার সঙ্গে অর্থের জন্য কাজ করি। সে আমার পরিবার ও বন্ধুদের নিয়েও অসত্য অভিযোগ তুলেছে। আমি দুঃখিত, কিন্তু এ পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল না।’

নেইমার আরও বলেন, ‘আমি সান্তোসে এসেছি ক্লাবকে মাঠের ভেতর-বাইরে যতটা সম্ভব সাহায্য করার জন্য। আর যখনই ভক্তরা মনে করবে আমি আর সাহায্য করতে পারছি না বা ক্লাবের ক্ষতি করছি, আমি প্রথমেই আমার জিনিসপত্র গুছিয়ে চলে যাব। সান্তোস ফুটবল ক্লাব আমার জীবনের এক বড় ভালোবাসা এবং যত দিন আমার শক্তি থাকবে, আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ক্লাবকে যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।’