বিশ্বকাপ ফুটবল
যারা খাল দখল করে তাদের মনোনয়ন দেওয়া হবে না: আমীর খসরু
admin27-07-2025 12:17:25 AMদেখেছেন 150 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, “রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন।”
শনিবার (২৬ জুলাই) রাজধানীতে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, “আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহির আওতায় আসেনি।”এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।”তিনি আরো বলেন, “সারা দেশে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি। দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে।”
