আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

admin26-07-2025 11:35:38 PMদেখেছেন 146 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

২৪ঘণ্টা অনলাইন : আবহাওয়ার প্রভাব আমাদের মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। বৃষ্টি হলে আমাদের মন একটু বেশিই বদলে যায়। এমন দিনে অনেক খাবার আমাদেরকে শৈশবে ফিরিয়ে নেয় কিংবা নস্টালজিক করে দেয়। 

খিচুড়ি
মেঘে ঢাকা দিন কিংবা বৃষ্টিভেজা দিনে খিচুড়ি পাতে পড়লে মনটাই চনমনে হয়ে ওঠে। এর সঙ্গে যদি থাকে বেগুন ভাজা, কিংবা কোনো ভর্তা তাহলেতো কথাই নেই। মোট কথা  এই সময়ে বৃষ্টির সঙ্গে খিচুড়িটা জমে ভালো। সে হোক চালে-ডালে নরম খিচুড়ি কিংবা সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি-সবই ভালো লাগে। আর খিচুড়ির সঙ্গে যদি থাকে ইলিশ তাহলেতো বাড়তি পাওনা।

চা
ঝুম বৃষ্টির দিনে এক কাপ চা, একটি প্রিয় বই আর পুরনো দিনের কোনো গানের সুর মিলেমিশে তৈরি করে দিতে সুন্দর সময়। অনেকে চায়ের সঙ্গে শিঙাড়াও খেতে পছন্দ করেন। কিংবা মুড়ি মাখা হলেও বেশি জমে যায়। শরীর চনমনে করার জন্য পান করা যেতে পারে গ্রিন টি অথবা আদা চা। চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ভালো প্রভাব ফেলতে পারে। 

নুডলস
রিমঝিম বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকে। এমন আবহাওয়ায় ঝটপট রান্না করা যায় নুডলস। তবে বৃষ্টির দিনে ঝোল করা নুডলস বেশি ভালো লাগতে পারে। নুডলসের সঙ্গে ডিম, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা মেশালে স্বাদ যেমন বাড়ে, তেমনি ঘ্রাণটাও ছড়ায়। জিবে জল আনে সেই ঘ্রাণ। 

পপকর্ন
বৃষ্টির দিনের যাদের একটু আয়েশী সময় কাটানোর সুযোগ আছে তারা পপকর্ন পেলে নিশ্চয় খুশি হয়ে যাবেন। চায়ের সঙ্গে নাশতা হিসেবেও পপকর্ন খেতে পারেন। সিনেমা দেখতে বসে খেতে পারেন পপকর্ন। 
 
পাকোড়া
বৃষ্টিদিনে মুচমুচে পাকোড়া পেলে কিন্তু মন্দ হয় না। পাকোড়ার সঙ্গে একটু টমেটো কেচাপ বা চাটনি পেলে আরও ভালো। এর সঙ্গে যদি এক কাপ চা পাওয়া যায়,  তাহলেতো পুরাই বিন্দাস!
 
স্যুপ
কিছু উষ্নতা পেতে বৃষ্টিদিনের খেতে পারেন পুষ্টিতে ভরপুর স্যুপ। চিকেন, মাশরুম বা সবজি দিয়ে তৈরি স্যুপ বৃষ্টি আরও উপভোগ্য করে তুলতে পারে।
এনডিটিভি অবলম্বনে