আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

রুবেলের নাটকে তটিনী এবার ‘বুলবুলি’

dibbo26-07-2025 04:39:25 PMদেখেছেন 170 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রুবেলের নাটকে তটিনী এবার ‘বুলবুলি’

২৪ঘণ্টা অনলাইন : বুলবুলির কোনো সমস্যা নেই। সে সুন্দরী, গুণবতী দারুণ একটা মেয়ে। একটু সমস্যা হচ্ছে—সে একটু বেশিই বলে। মানে একটু বাড়িয়ে বলে। বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই। সে আসলে কারও ক্ষতি করতে বাড়িয়ে বলে না। সে সবাইকে ভালোবাসে। এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে।

এসব করতে গিয়ে যদি একটু সত্যি-মিথ্যার মিশেল দিতে হয়, তাতেও সে মাইন্ড করে না! এমনই এক বুলবুলির চরিত্রে দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে।

এই বুলবুলীকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবার তো ছেলেকে পছন্দই হয় না। কারণ মহাকিপটে ছেলে আবীর। নিয়ে আসছে কমদামি দোকান থেকে চার কেজি মিষ্টি। এক কেজি করে ফল। বুলবুলির বাবা কোনোমতেই রাজি না। কিন্তু আবীরকে পছন্দ হয়ে যায় বুলবুলির। সে আবীর সম্পর্কে দুনিয়ার বাড়িয়ে কথা বলে রাজি করিয়ে ফেলে বাবা-মাকে। বিয়ে হয়ে যায় বুলবুলি ও আবীরের।

এমনই এক কিপটে ছেলের চরিত্রে অভিনয় করেছেন সময়ের আরেক সফল অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফ-তটিনীকে নিয়ে ‘বেশি বলে বুলবুলি’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ২৩ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে। এখন পর্যন্ত নাটকটি দেখেছে ১৯ লাখেরও বেশি দর্শক। মন্তব্যের ঘরে নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করছে অসংখ্য দর্শক-সমালোচক। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশার প্রমুখ।