আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধ বিশ্বে নতুন সঙ্কট

dibbo25-07-2025 02:42:12 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধ বিশ্বে নতুন সঙ্কট

২৪ঘণ্টা অনলাইন : থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরো জটিল আকার নিচ্ছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার সতর্ক করে বলেন, ‘সংঘর্ষ যুদ্ধের দিকে গড়াতে পারে।’ ইতিমধ্যে দুই দেশের মধ্যে প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের সাধারণ জনগণ ও সেনারা হতাহত হয়েছে। ২৪ জুলাই সকাল থেকে দুই দেশের বিতর্কিত সীমান্তজুড়ে শুরু হয় তীব্র লড়াই।

যুদ্ধবিমান, আর্টিলারি, ট্যাংক ও স্থলসেনা মোতায়েন করে উভয় পক্ষ যুদ্ধকালীন প্রস্তুতি নেয়। শুক্রবার সন্ধ্যায় এই সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে চলেছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ জনই বেসামরিক এবং একজন সেনাসদস্য।

আহত হয়েছে আরো ৪৬ জন, যার মধ্যে ১৫ জন সেনা। দেশটির সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কাম্বোডিয়ার ওদ্দার মিনচে প্রদেশ থেকে জানা গেছে, সেখানে একটি গ্রামে গোলাবর্ষণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আরো পাঁচজন আহত হয়েছেন।

থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, ‘আমরা প্রতিবেশী হিসেবে আপসের চেষ্টা করেছি, কিন্তু এখন সেনাবাহিনীকে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরো খারাপ হলে তা যুদ্ধেও রূপ নিতে পারে।’কাম্বোডিয়ার সীমান্তবর্তী শহর সামরংয়ে গোলাগুলির শব্দে আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। সামরং শহরের কাছাকাছি এএফপির সাংবাদিকরা সেনাদের রকেট লঞ্চার নিয়ে সীমান্তের দিকে দ্রুত এগিয়ে যেতে দেখেন।

আঞ্চলিক জোট আসিয়ান-এর বর্তমান চেয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার উভয় দেশের নেতার সঙ্গে কথা বলেন এবং যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান জানান। তিনি ফেসবুকে লেখেন, ‘ব্যাংকক ও ফনম পেন উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ’ তবে আনোয়ারের আশাবাদের মধ্যেই শুক্রবার ভোর ৪টা নাগাদ নতুন করে তিনটি স্থানে সংঘর্ষ শুরু হয়। থাই সেনাবাহিনী জানায়, কাম্বোডিয়ার বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি ও বিএম-২১ রকেট সিস্টেম দিয়ে গোলাবর্ষণ করেছে। জবাবে থাই সেনারা উপযুক্ত পাল্টা হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অনেক অংশই বিতর্কিত। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এমন সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত হয়েছিলেন, বাস্তুচ্যুত হয়েছিলেন হাজার হাজার মানুষ।

২০১৩ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে কিছুটা স্থিতি এলেও চলতি বছরের মে মাসে ফের উত্তেজনা দেখা দেয়, যখন এক কাম্বোডিয়ান সেনা সংঘর্ষে নিহত হন। বৃহস্পতিবারের সংঘর্ষ ছয়টি এলাকায় কেন্দ্রীভূত ছিল। যার মধ্যে দুটি প্রাচীন মন্দির এলাকা অন্তর্ভুক্ত। ট্যাংক ও সেনাদের সমর্থনে স্থলযুদ্ধ হয়। কাম্বোডিয়া থাইল্যান্ডের অভ্যন্তরে রকেট ও গোলা ছোঁড়ে এবং থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

পাঁচজন থাই সেনা ল্যান্ডমাইনে আহত হওয়ার পর থাইল্যান্ড কাম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে। কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত-এর অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার সন্ধ্যায় বৈঠক করবে বলে কূটনৈতিক সূত্রে এএফপি জানিয়েছে। যুক্তরাষ্ট্র এই সংঘাতের তাৎক্ষণিক অবসান চেয়েছে। এ ছাড়া ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও চীনও গভীর উদ্বেগ প্রকাশ করে সংলাপের আহ্বান জানিয়েছে।