আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

সন্তানের বুদ্ধি বাড়াতে ৫ পরামর্শ

admin24-07-2025 09:56:15 PMদেখেছেন 153 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সন্তানের বুদ্ধি বাড়াতে ৫ পরামর্শ

২৪ঘণ্টা অনলাইন : প্রত্যেক অভিভাবকই তাঁর সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন। বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী সন্তানের জন্য বাবা-মায়েরা নিরলস পরিশ্রম করেন। কিন্তু অল্প বয়স থেকে সন্তানকে প্রখর বুদ্ধির অধিকারী করে তুলতে হলে চাই ছোট ছোট পদক্ষেপ। পড়াশোনার বাইরেও তাই সন্তানের জন্য আলাদা করে সময় বার করা প্রয়োজন। কয়েকটি পরামর্শ খেয়াল রাখতে পারেন।

সন্তানের একঘেয়েমি
দৈনন্দিন পড়াশোনা বা কাজের মাঝে সন্তানের একঘেয়েমি আসতে পারে। কিন্তু এই ধরনের সময়ে অল্প বয়সিদের মস্তিষ্ক নতুন করে ভাবতে শেখায়। শিল্পীসত্তা তৈরি করতে সাহায্য করে।

উত্তর জানাই যথেষ্ট নয়
কিশোরকালে সন্তান সব প্রশ্নের উত্তর দিতে পারছে মানেই সে প্রখর বুদ্ধির অধিকারী না-ও হতে পারে। তাই প্রশ্নের উত্তরের সঙ্গেই তার মনের ভাব জানা প্রয়োজন। তাই কথোপকথনের মধ্যে ‘তোমার কি মনে হয়?’— এই ভাবনা রাখা যেতে পারে। তার ফলে নিয়মের বাইরেও ভাবতে সে বাধ্য হবে। ফলে মস্তিষ্কও সচল থাকবে।

মানুষ মাত্রেই ভুল হয়
ছোটরা ভুল করলে, অনেক সময়েই তাদের বকাবকি করা হয়। কিন্তু ভুল থেকেই মানুষ শিক্ষালাভ করে। অল্প বয়সে ভুলের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করা উচিত। তার ফলে তাদের মস্তিষ্কও অন্য ভাবে ভাবতে বাধ্য হবে।

নিয়মিত খেলাধুলো
এখনকার অনেক শিশু-কিশোরই মোবাইলে আসক্ত। গবেষণায় দেখা গিয়েছে, অল্প বয়সে নিয়মিত খেলাধুলো করলে দ্রুত বুদ্ধির বিকাশ ঘটে। তাই সব সময়ে ছোটদের বইয়ে বা মোবাইলে মুখ গুঁজে থাকা উচিত নয়। দৌড়নো, নৃত্য বা গাছে চড়ার মতো বিভিন্ন কাজের মাধ্যমেও মস্তিষ্ক নতুন ভাবনা তৈরিতে সাহায্য করতে পারে।

গল্প শোনার অভ্যাস
বই পড়ার মাধ্যমে ছোটদের বুদ্ধির বিকাশ ঘটে। কিন্তু এ ক্ষেত্রে মুঠোফোনের পর্দায় বই পড়ার তুলনায় বড়দের মুখে গল্প শোনার উপকারিতা বেশি। কারণ, তা তাদের ভাবতে বাধ্য করে। প্রশ্ন করতে শেখায়। তাই বুদ্ধির বিকাশের জন্য নিয়ম করে ছোটদের গল্পের বই পড়ে শোনানো যেতে পারে।