আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অহানের সঙ্গে সম্পর্ক শাহরুখ-কন্যার

admin24-07-2025 09:29:51 PMদেখেছেন 161 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অহানের সঙ্গে সম্পর্ক শাহরুখ-কন্যার

২৪ঘণ্টা অনলাইন : বক্স অফিসে আক্ষরিক অর্থে ঝড় তুলে দিয়েছে ‘সইয়ারা’। ছবি দেখতে গিয়ে নাকি আবার প্রেমের উপর বিশ্বাস অর্জন করছে দর্শকেরা। ছবিতে নেই কোনও তথাকথিত বক্স অফিস কাঁপানো তারকা। নতুন দুই মুখ অভিনয় করেছেন নায়ক ও নায়িকার চরিত্রে। নায়ক অহান পাণ্ডে নাকি মুগ্ধ করেছেন তাঁর অভিনয়ে। তবে এই অহানকে নিয়ে চর্চা হয়েছে আগেও। সম্পর্কে অনন্যা পাণ্ডের তুতোভাই অহান। শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে নাকি একটা সময়ে সম্পর্কে ছিলেন অহান। পুরনো একটি ভিডিয়ো সেই জল্পনাই উস্কে দিয়েছে।

সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অহান ও সুহানাকে একসঙ্গে ফ্রেমবন্দি করে ফেলেন ছবিশিকারিরা। কিন্তু তাঁরা যেনতেন প্রকারেন ছবিশিকারিদের থেকে নিজেদের লুকোনোর চেষ্টা করছেন। জায়গাটি দেখে নেটাগরিকদের অনুমান, এটি কোনও ছবির প্রেক্ষাগৃহের বাইরে তোলা। ভিডিয়োয় স্পষ্ট, তাঁরা ছবিশিকারিদের দেখে ঘাবড়ে গিয়েছেন।

এই একই সময়ে অহান অভিনেত্রী-মডেল শ্রুতি চৌহানের সঙ্গেও সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। ‘সইয়ারা’ ছবির প্রশংসাও করেছেন শ্রুতি। তাই অহানের সঙ্গে শ্রুতির সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়েছে। যদিও সুহানার সঙ্গে অহানের এই ভিডিয়োর নেপথ্যের রহস্যের এখনও উদ্‌ঘাটন হয়নি।

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানা সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। তাই অহানের সঙ্গে এই ভিডিয়ো নিয়ে প্রশ্ন উঠেছে নেটাগরিকদের মনে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অহান ভিডিয়োকে স্রেফ ভিত্তিহীন একটি গুজব বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ‘সইয়ারা’ ছবিতে অহানের বিপরীতে দেখা গিয়েছে অনীত পদ্দাকে। এটিই তাঁর প্রথম ছবি। অহান ও অনীতের রসায়নও দর্শকের মনে দাগ কেটেছে। এই ছবির আগে বেশ কিছু বিজ্ঞাপনীচিত্রে অভিনয় করেছেন অনীত।