আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

মেদ কমাতে বিশেষ উপকরণ দারচিনি

admin23-07-2025 09:12:58 PMদেখেছেন 142 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেদ কমাতে বিশেষ উপকরণ দারচিনি

২৪ঘণ্টা অনলাইন : দেহের অতিরিক্ত মেদ কমাতে অনেকেই নানা কৌশল অবলম্বন করে উপকার পেয়ে থাকেন। কেউ শরীরচর্চার মাধ্যমে লক্ষ্যপূরণ করেন। কেউ আবার ডায়েট করেন। বলিউড অভিনেতা হর্ষবর্ধন রাণের সুঠাম পেশিবহুল দেহ। অভিনেতার অনুরাগীর সংখ্যাও ঈর্ষণীয়। হর্ষবর্ধন জানিয়েছেন, তিনি মেদ ঝরাতে একটি বিশেষ উপকরণের সাহায্য নেন। মেদ কমাতে তিনি দারচিনির উপর ভরসা করেন। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘রোগা থাকতে আমি নিয়মিত দারচিনি খাই।’’ কিন্তু সত্যিই কি দারচিনি ওজন কমাতে সাহায্য করে?

মেদ কমাতে দারচিনি
পুষ্টিবিদেরা বলছেন দারচিনি কীভাবে খাওয়া হচ্ছে, তার উপরে নির্ভর করে উপকার। যেমন রান্নায় দারচিনি ব্যবহার করলে তা খাবারের স্বাদ এবং সুঘ্রাণ বৃদ্ধিতে সাহায্য করে। রান্নার ফলে তার মধ্যে উপস্থিতি উপকারী উপাদান অনেকাংশে নষ্ট হয়ে যায়। কিন্তু দারচিনি গুঁড়ো খেলে উপকার বেশি। পুষ্টিবিদেরা জানিয়েছেন, দারচিনির মধ্যে একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। পাশাপাশি, দেহের মেদ কমাতেও সাহায্য করে দারচিনি।

২০১৯ সালে ‘ক্লিনিক্যাল নিউট্রিশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, দারচিনি যুক্ত ফুড সাপ্লিমেন্টে মেদ কমাতে সাহায্য করে। যাঁরা নিয়মিত ডায়েটে দারচিনি খেয়েছেন, তাঁরা প্রায় ১ কেজি পর্যন্ত ওজন কমাতে পেরেছেন। আর যাঁদের ভুঁড়ি ছিল, তাঁদের ক্ষেত্রে পেটের ব্যস প্রায় ২.৪ সেন্টিমিটার পর্যন্ত কম হয়েছে। যাঁরা স্থূলত্বের সমস্যায় ভুগছিলেন এবং যাঁদের বয়স ৫০ বছরের নীচে, তাঁদের ক্ষেত্রে এই ডায়েট সব থেকে কার্যকরী প্রমাণিত হয়েছে। এই পরীক্ষায় যাঁরা ১২ সপ্তাহ ধরে ২ গ্রামের বেশি দারচিনি খেয়েছিলেন, তাঁরা সবচেয়ে বেশি ওজন কমাতে সফল হয়েছিলেন।