আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

হতাহতদের পাশে থাকার আহ্বান খালেদা জিয়া-তারেক রহমানের

admin22-07-2025 12:17:45 AMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হতাহতদের পাশে থাকার আহ্বান খালেদা জিয়া-তারেক রহমানের

২৪ ঘণ্টা  অনলাইন : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ রাব্বুল আল আমীন যেন সেসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো এবং আহতদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন, এই দোয়া করেন।

বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের আশু-সুস্থতা কামনা করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

ওদিকে তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দুপুরেই ঘটনাস্থলে ছুঁটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলটির সিনিয়র নেতারা।

এছাড়া বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একটি উদ্ধারকারী টিমসহ এ্যাম্বুলেন্সের বহর নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে ছুটে যান। অন্যদিকে দুর্ঘটনায় পর থেকে বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের কাজ করেন।

অন্যদিকে আজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের মর্মান্তিক ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে আজ নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল আজ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত হবে।