আলোচিত❯
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়করাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

মুখের দুর্গন্ধ দূর করতে যা করবেন

admin21-07-2025 12:28:16 AMদেখেছেন 168 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মুখের দুর্গন্ধ দূর করতে যা করবেন

২৪ঘণ্টা অনলাইন : কথা বলার সময় কারও মুখ থেকে যদি দুর্গন্ধ আসে, সে এক অস্বস্তিকর পরিস্থিতি। কলেজ হোক বা অফিস, কারও মুখ থেকে গন্ধ এলে, সে কথা মুখে মুখে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। সাধারণত দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ, মুখগহ্বরে কোনও সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হতে পারে। তাই খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে, পর্যাপ্ত জল না খেলে, দাঁতের গোড়ায় খাবারের অংশ আটকে থাকলে বা দাঁতের এনামেল নষ্ট হলেও মুখ থেকে খারাপ গন্ধ আসতে পারে। তবে শুধু তা-ই নয়, অম্বলের সমস্যা থাকলেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া শারীরিক নানা সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। জেনে নিন, কেন এই সমস্যাকে অবহেলা না করাই ভাল।

১) সাইনাসের সংক্রমণে মুখে দুর্গন্ধ হতে পারে। সাইনাসে সংক্রমণের পর গাঢ় হলুদ বা সবুজ রঙের মিউকাস বেরিয়ে আসে নাক কিংবা মুখ দিয়ে। এই কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে।
২) বদহজমের সমস্যা লেগেই থাকে? যাঁরা ঘন ঘন গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাঁদের মুখেও দুর্গন্ধ হতে পারে।
৩) দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগছেন? ডায়াবিটিস বেশি থাকলে রক্তনালিগুলি ক্ষতিগ্রস্ত হয়, দাঁতের মাড়িও আলগা হয়ে যায়। এই কারণেও কিন্তু মুখে দুর্গন্ধের সমস্যা শুরু হতে পারে।
৪) ভিটামিন ডি-র ঘাটতির কারণে এমন বিড়ম্বনায় পড়তে পারেন আপনি। এই ভিটামিন ক্যালশিয়াম শোষণে সাহায্য করে। দাঁত ভাল রাখতে ভূমিকা রয়েছে এই ভিটামিনের। দেহে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। ক্ষয়ে যেতে পারে এনামেল। ফলে দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যা মুখের দুর্গন্ধের কারণ।
৫) মাড়ি থেকে রক্ত পড়ার অন্যতম প্রধান কারণ ভিটামিন সি-এর অভাব। এই ভিটামিনের ঘাটতির কারণে মুখে বিভিন্ন ধরনের ক্ষত দেখা যায়। এই ক্ষত থেকে মুখে সংক্রমণ ঘটনা খুব স্বাভাবিক। আর এই সংক্রমণের কারণেই মুখে দুর্গন্ধ হয়।