আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এবার পুজোয় একসঙ্গে নুসরত- মিমি

admin20-07-2025 12:16:32 AMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবার পুজোয় একসঙ্গে নুসরত- মিমি

২৪ঘণ্টা অনলাইন : বন্ধুত্ব একটা সময় নাকি টলিপাড়ায় চর্চার বিষয় ছিল। নুসরত জাহান-মিমি চক্রবর্তী তখন ‘হরিহর আত্মা’। কান পাতলেই শোনা যেত এ কথা। আচমকা নাকি সেই বন্ধুত্বে চিড়। কী কারণ? জানেন না কেউই। তবে টলিপাড়া দেখেছে, দুই সুন্দরীর মধ্যে ব্যবধান বেড়েছে। সম্পর্কে হিমশীতলতা। টাটকা গুঞ্জন, ২০২৫-এ এসে সেই দূরত্ব নাকি ফের মুছতে চলেছে! এ বারের পুজোয় তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন।

কীভাবে অসাধ্যসাধন হচ্ছে
মিমি-নুসরত নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’তে অভিনয় করছেন, এ খবর টলিপাড়ার সকলেই জানে। কিছু লোক জানেন, ওই ছবির একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছেন, বহু বছর পরে! দৃশ্যের প্রয়োজনে তাঁরা হাতে হাত রেখে শট দিয়েছেন, যা দেখে বিস্মিত উপস্থিত প্রত্যেকে। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে খবর ছড়িয়েছে এক সেট থেকে আর এক সেটে। পল্লবিত হয়ে সেই খবর ছড়িয়ে পড়েছে গোটা টালিগঞ্জে। ফের বন্ধুত্ব জোড়া লাগার খবরে উচ্ছ্বসিত টলিউড।

ছবিতে মিমি ‘সংযুক্তা’, রাজ্য প্রশাসনের প্রথম সারির অফিসার। শোনা গিয়েছে, নুসরত এই ছবিতে ‘আইটেম’ নাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেছেন। তেমনই একটি দৃশ্যে মিমি আর নুসরত এক ফ্রেমে ধরা দিতে চলেছেন। শুধু এটাই নয়, এই ছবিতে দীর্ঘ দিন পরে দেখা যাবে নুসরত জাহান-অঙ্কুশ হাজরাকেও। এঁরাও একটা সময় ভাল বন্ধু ছিলেন।