আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল

admin19-07-2025 11:37:13 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল

২৪ঘণ্টা অনলাইন : বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শ্রীলঙ্কাকে একতরফাভাবে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। লাল-সবুজদের পক্ষে জোড়া গোল করেন পূজা রানী। বাকি তিনটি গোল করেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা এবং আফঈদা।

ম্যাচের শুরুটা কিছুটা অগোছালো ছিল বাংলাদেশের জন্য। প্রথমদিকে আক্রমণে যাওয়ার চেষ্টায় থাকলেও কাঙ্ক্ষিত ফিনিশিং আসেনি। বরং ৭ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সম্ভাবনা তৈরি করেছিল শ্রীলঙ্কা। তবে লায়ানশিকা জেসোথেরানের নেওয়া দুর্দান্ত শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী।

এর দুই মিনিট পর আক্রমণে ওঠে বাংলাদেশ। লঙ্কান বক্সে টানা দুটি প্রচেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। ১৪ মিনিটে রাইট উইং থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন কানন রানী বাহাদুর। বলটি এসে পড়ে রুমা আক্তারের সামনে, কিন্তু লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডে সেভ করে গোল বাঁচান।

শেষমেশ ২৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ভেতর থেকে কানন রানী বাহাদুরের দারুণ শটে এগিয়ে যায় লাল-সবুজ দল। এরপর আরও দুটি আক্রমণ এলেও গোল হয়নি। ২৯ মিনিটে পাল্টা আক্রমণে বাংলাদেশের বক্সে ঢুকে পড়েন লঙ্কান ফরোয়ার্ড ইন্দ্রন গ্রেগরি, তবে গোল করতে ব্যর্থ হন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তৃষ্ণার একটি শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন পূজা রানী। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী হয়ে নামে লাল-সবুজের মেয়েরা। ৭৩ মিনিটে পূজা রানী করেন তার দ্বিতীয় গোল করেন। ৮৬ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন তৃষ্ণা। যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আফঈদা করেন ম্যাচের শেষ গোল।শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল।