আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

যিনি ‘মীনা পাল’, তিনিই ‘কবরী’

admin19-07-2025 11:26:10 PMদেখেছেন 140 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যিনি ‘মীনা পাল’, তিনিই ‘কবরী’

২৪ঘণ্টা অনলাইন : ১৯ জুলাই বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন আজ। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুতরাং’। এই সিনেমায় জরিনা চরিত্র রূপায়ন করেছিলেন কবরী। এই নামটি দিয়েছিলেন কবি সৈয়দ শামসুল হক। আরও একটি নাম প্রস্তাব করেছিলেন তিনি ‘করবী’, তবে করবী নামের বদলে কবরী নামটিই বেশি পছন্দ করেন সুভাস দত্ত। এই নামের ভেতর চাপা পড়ে যায় কবরীর আসল নাম ‘মীনা পাল’।

করবী অভিনীত সিনেমার মধ্যে রয়েছে—দেবদাস, বিনিময়, সারেং বৌ, ময়নামতি, নীল আকাশের নিচে, রংবাজ, তিতাস একটি নদীর নাম, আবির্ভাব, যে আগুনে পুড়ি, কখগঘঙ, আবির্ভাব, সোনালি আকাশ, দর্পচূর্ণ, সুজন সখি, মাসুদ রানা, গুন্ডা, আগন্তুক, কত যে মিনতি, স্মৃতিটুকু থাক, বেঈমান, রং বদলায়, ঢেউয়ের পরে ঢেউ, জলছবি, লালন ফকির, খেলাঘর, বলাকা মন, আমার জন্মভূমি, অঙ্গীকার, অবাক পৃথিবী, মতিমহল, লাভ ইন সিমলা, অনুরোধ, তৃষ্ণা, সাগর ভাসা, ঈমান, আরাধনা, নওজোয়ান, বধূ বিদায়, সোনার তরী, কলমিলতা, দুই জীবন, অপরাজিত নায়ক, দেমাগ, লাল সবুজের পালা, জীবনের গল্প, আমাদের সন্তান। কবরী জনপ্রিয়তা পেয়েছিলেন রাজ্জাক ও ফারুকীর সঙ্গে জুটি বেঁধে।

কবরী অভিনীত সিনেমার জনপ্রিয় কিছু গান
অনেক সাধের ময়না আমার, ফুলের মালা পরিয়ে দিলে, হৈ হৈ রঙ্গিলা, সে যে কেন এলো না, গান হয়ে এলে, মনেরও রঙে রাঙাবো, ওরে নীল দরিয়া,  সব সখিরে পার করিতে, গুন না গুন গান গাহিয়া,  মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, আমি তোমার বধূ, পিঞ্জর খুলে দিয়েছি, তুমি আসবে বলে ভালোবাসবে বলে ইত্যাদি।

অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা (২০১৩), বাচসাস পুরস্কার, লালন ফকির (১৯৭৩), সুজন সখি (১৯৭৫), দুই জীবন (১৯৮৮), আজীবন সম্মাননা (২০০৯)ইত্যাদি অর্জন করেন। কবরীর জীবনাবসান হয় ২০২১ সালের ১৭ এপ্রিল।  

 

যিনি ‘মীনা পাল’, তিনিই ‘কবরী’ | ২৪ঘণ্টা