আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

আর কোনো গডফাদার সৃষ্টি হতে দেবে না এনসিপি

admin19-07-2025 05:57:19 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আর কোনো গডফাদার সৃষ্টি হতে দেবে না এনসিপি

২৪ঘণ্টা অনলাইন : এনসিপির পদযাত্রা শুরু হয় দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। এনসিপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে নেতৃবৃন্দ শহীদ দৌলত ময়দানে সমাবেশে অংশ নেন।

পদযাত্রার এই মঞ্চে নাহিদ ইসলাম অভিযোগ করেন, 'গত সরকারের সময়ে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। যেমনভাবে নারায়ণগঞ্জে গডফাদার ছিল, ঠিক তেমনিভাবে কক্সবাজারেও ছিল। শেখ হাসিনার অধীনে দেশজুড়ে এক বড় গডফাদার ও তার অধীনে ছোট ছোট গডফাদাররা রাজত্ব করত। আমরা সে গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। এখন আর কাউকে গডফাদার হতে দেওয়া হবে না।'

পর্যটন শিল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'কক্সবাজারে পর্যটনের নামে আওয়ামী লীগ শুধু লুটপাট আর উচ্ছেদ চালিয়েছে। আমরা চাই, একটি পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠুক—যেখানে কক্সবাজারের স্থানীয় জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে।'


রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, 'রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। তবে, তাদের অধিকারহীন অবস্থায় বছরের পর বছর বাংলাদেশে রেখে দেওয়া সমাধান নয়। এতে কক্সবাজারের সাধারণ মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং স্বাভাবিক জীবনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ড. ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই—রোহিঙ্গা সমস্যার দ্রুত ও সম্মানজনক সমাধান করুন। তাদের নিজ দেশে নিরাপদে ও অধিকারসহ ফিরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন।'