আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ফাইনালে ওঠায় রংপুরের জন্য ১২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

admin18-07-2025 09:14:21 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফাইনালে ওঠায় রংপুরের জন্য ১২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

২৪ঘণ্টা অনলাইন : গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গায়ানার অনুষ্ঠেয় টুর্নামেন্টে এবারও ফাইনালে উঠেছে দলটি। বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়ে টেবিলে শীর্ষে থেকে ফাইনালে গেছে নুরুল হাসান সোহানের দল। 

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় রংপুর শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানা অ্যামাজন ওরিয়র্সের মুখোমুখি হবে। ওই ম্যাচে জিতলে টুর্নামেন্টের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে রংপুর। আর নুরুল পুনরায় দলকে ফাইনালে তোলায় রংপুর রাইডার্সের মালিকপক্ষ দলটির খেলোয়াড়দের পুরস্কৃত করবেন। 

রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছে, রংপুর রাইডার্স জিএসএলের ফাইনালে ওঠায় ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১২ লাখ টাকা। এছাড়া খেলোয়াড়দের আলাদাভাবে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে। 

রংপুর রাইডার্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য হারের শঙ্কায় ছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে ১৩.৫ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট করে দিয়েছিল। সাইফ হাসান ও মাহিদুল অঙ্কন ২৫ করে রান যোগ করেছিলেন। যদিও রংপুর হারলেও তাদের ফাইনালে যাওয়া একপ্রকার নিশ্চিতই ছিল।