আলোচিত❯
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না : মির্জা ফখরুল

admin18-07-2025 12:34:18 AMদেখেছেন 144 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না : মির্জা ফখরুল

২৪ঘণ্টা অনলাইন : নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ছাত্রদল আয়োজিত সভায় তিনি আহ্বান জানান। 

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, কেন, শুধু ভয়ে। কারণ তারেক রহমান জাতীয় নেতা, তাই তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।’
IFrame

তিনি বলেন, ‘৭১ ও ৯০-এর পর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান। কিন্তু জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব কার? অনেকে দাবি করছেন তাদের, কিন্তু এই কৃতিত্ব জনগণের, দেশের মানুষের। সবাই নেমে এসেছিলেন। সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।’


ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা চেষ্টা করছে তাদের পাতা ফাঁদে বিএনপিকে ফেলতে, সেটা হবে না। তারা চেষ্টা করছে বিএনপি যেন তাদের বক্তব্যের পর ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে। কিন্তু তা হবে না।

লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’

দেশের যা কিছু মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে একসঙ্গে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। আমরা আগেই উপলব্ধি করেছিলাম তৎকালীন সরকার দেশকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন ছিল। ফ্যাসিস্টরা দেশকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, তাদের নাম গেজেটেড হয়নি। এটা বিএনপির শীর্ষ নেতারা দেখবেন। আহতরাও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে, সরকারকে এ বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।