আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘মাশরাফি জুনিয়র’ টিমের নতুন সিরিজ ‘খুশবু’

admin18-07-2025 12:14:07 AMদেখেছেন 120 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘মাশরাফি জুনিয়র’ টিমের নতুন সিরিজ ‘খুশবু’

২৪ঘণ্টা অনলাইন :  দীপ্ত টিভির প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘দীপ্ত স্টার হান্ট’ এর বিজয়ীরা এবার প্রথমবারের মতো মেগাসিরিজে অভিনয় করতে যাচ্ছেন। সিরিজটির নাম ‘খুশবু’। এটি নির্মাণ করছেন জনপ্রিয় মেগাসিরিজ ‘মাশরাফি জুনিয়র’-এর নির্মাতা সাজ্জাদ সুমন।

এরই মধ্যে আউটডোর লোকেশনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়াও এতে অভিনয় করছেন শীর্ষ পারফরমার শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ।

তবে শুধুই নবাগতরাই নন, ‘খুশবু’তে দেখা যাবে দেশসেরা অভিনয়শিল্পীদেরও। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা। একটি বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি।

গার্মেন্টস শিল্প ও তার সঙ্গে জড়িয়ে থাকা শ্রমিক-মালিক সম্পর্ক, জীবনসংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার নানা চিত্র উঠে আসবে ‘খুশবু’তে। নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, “আমরা যখন ‘মাশরাফি জুনিয়র’ করেছিলাম, তখন ক্রিকেটনির্ভর গল্প টিভিতে ছিল বিরল। এবারও নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। আশা করি ‘খুশবু’ দিয়ে আবারো দর্শকের মন জয় করতে পারব।”

আহমেদ খান হীরক-এর মৌলিক গল্পে চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় সিরিজটির লাইন প্রডিউসার হিসেবে কাজ করছেন সাইফুর রহমান সুজন। দীপ্ত টিভির পাশাপাশি ‘খুশবু’ প্রচারিত হবে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলেও। প্রচার শুরু হবে খুব শিগগিরই।