আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

তাড়াহুড়ো করে ৫ মিনিটে কীভাবে সাজবেন

admin13-07-2025 10:45:37 AMদেখেছেন 143 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তাড়াহুড়ো করে ৫ মিনিটে কীভাবে সাজবেন

২৪ঘণ্টা অনলাইন : অফিস যাবেন কিংবা অফিস শেষে পার্টি? হাতে সময় কম। দ্রুত সাজগোজ করবেন কী ভাবে তা নিয়ে ভাবনা? বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংহ শেখালেন সেই কৌশল।

সৌন্দর্য, ব্যক্তিত্বের পাশাপাশি ফিটনেসের জন্যও চর্চায় থাকেন ‘দে দে প্যার দে’ খ্যাত নায়িকা রকুলপ্রীত সিংহ। তন্বী কোমর, নির্মেদ চেহারা। অভিনেত্রীর সৌন্দর্যের অনুরাগী কম নেই। রকুল মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর ডায়েট, রূপচর্চার কৌশল অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিন। এ বার তিনি শেখালেন ৫ মিনিটে মেকআপ করার সহজ পন্থা। হাতের কাছে ব্রাশ না থাকলেও হবে। আঙুলের সাহায্য মেকআপ করে কী ভাবে চটজলদি পার্টি বা কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হওয়া যায় শেখাচ্ছেন তিনি।

প্রথম ধাপ
শুরুটা করতে হবে ফাউন্ডেশন দিয়ে। তরল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সারা মুখে লাগিয়ে নিয়েছেন তিনি। তবে চাইলে কেউ আঙুলের সাহায্যে বা মেকআপ ব্লেন্ডার দিয়েও এই কাজ করতে পারেন।

দ্বিতীয় ধাপ
পরের ধাপে চোখের নীচের কালি, মুখের যে কোনও দাগ ঢাকার জন্য অভিনেত্রী ব্যবহার করতে বলছেন কনসিলার। এ ক্ষেত্রে আর ব্রাশ নয়, রূপটানে সরাসরি হাত লাগিয়েছেন রকুল। অবশ্য চাইলে কেউ মেকআপ স্পঞ্জও ব্যবহার করতে পারেন, সে কথাও মনে করিয়েছেন। জন্মদাগ, ব্রণের দাগ, চোখের চারপাশের কালি এতে ঢেকে দেওয়া যায়।

তৃতীয় ধাপ
এর পরেই কন্ট্যুরিং করেছেন তিনি। এখন কন্ট্যুরিং স্টিক পাওয়া যায়। তেমনই একটি স্টিক নিয়ে কানের ঠিক মাঝবরাবর অংশ থেকে নীচের দিকে আধ ইঞ্চির মতো টেনেছেন তিনি। নাকের দু’পাশে স্টিক বুলিয়েছেন। আঙুলের সাহায্যে কন্ট্যুরের গাঢ় রং মুখের সঙ্গে মিলিয়ে নিয়েছেন রকুল। তবে মেকআপ ব্লেন্ডার দিয়েও তা করা যায়। এই পদ্ধতিতে নাক-মুখ দেখায় তীক্ষ্ণ।

চতুর্থ ধাপ
ফাউন্ডেশন এবং কন্ট্যুরিংয়ের পর ব্যবহার করতে হবে মুখে মাখার পাউডার। এতে মুখমণ্ডলে রঙের অসমাঞ্জস্য ঢেকে দেওয়া যাবে। বোঝা যাবে না মেকআপ করা হয়েছে।

পঞ্চম ধাপ
শেষ ধাপে রকুল আইশ্যাডো লাগাতে বলছেন। ব্রাশ থাকলে ঠিক আছে, না হলে তাড়াহুড়োয় আঙুলের সাহায্যেই চোখের উপরের পাতায় আইশ্যাডো লাগিয়ে নিতে বলছেন তিনি। তারপর লাগিয়ে নিতে হবে ব্লাশ। ব্লাশ ব্যবহারের পন্থাও শিখিয়েছেন তিনি। হাসতে হবে। হাসলে গালের যে অংশ হাইলাইট হয় সেখানেই দিতে হবে ব্লাশার। তার অল্প ছোঁয়া যেন থাকে নাকের ডগায়। তার পর আসবে লিপস্টিক। আর সব শেষে মাস্কারা। কাজল বা আইলাইনারের বদলে চোখে শুধুই মাস্কারা ব্যবহার করেছেন অভিনেত্রী।