আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

OPIT12-07-2025 06:11:44 PMদেখেছেন 108 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ঘণ্টা অনলাইনঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দু’জনকে র‌্যাব অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। মেট্রোপলিটন পুলিশের কাছেও দু’জন ধরা পড়েছে। গত রাতেও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি ডিবির টিমও কাজ করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে গেছি। এই মানসিকতা কমাতে হবে। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপদেষ্টা আরো বলেন, গতকাল কাঠমান্ডুর একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর দিয়ে ফোন করা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পরামর্শদাতাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে গিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কোনোভাবেই নির্লিপ্ত নয়। কিছু স্থানে সামান্য দেরি হতে পারে, তবে প্রতিটি ঘটনায় বাহিনী তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাচ্ছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনে আসার উদ্দেশ্য ছিল এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থার অবস্থা দেখা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এখানে একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করা হবে। নির্বাচন কবে হবে, তা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরের মধ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।

সংবাদ ব্রিফিংকালে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা জেলা পুলিশ লাইনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

সূত্রঃ বাসাস