আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

রোদেলার পরিচালনায় ন্যান্সি, গানেও কণ্ঠ দিলেন মেয়ের সঙ্গে

admin09-07-2025 05:26:23 PMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রোদেলার পরিচালনায় ন্যান্সি, গানেও কণ্ঠ দিলেন মেয়ের সঙ্গে

২৪ঘণ্টা অনলাইন : মা। একজন শিল্পীর জীবনের প্রথম দর্শক, প্রথম অনুপ্রেরণা। আর যখন সেই মা-ই হয়ে ওঠেন সহশিল্পী, তখন সুরে মিশে যায় ভালোবাসা, শ্রদ্ধা আর গর্বের এক অদ্ভুত মেলবন্ধন। এমনই এক অনুভূতির গল্প এবার তুলে ধরলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার বড় কন্যা রোদেলা।

প্রথমবারের মতো মা ও মেয়ে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন একটি গানে। শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক ধাঁচের এই গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে, যেখানে পর্দায়ও একসঙ্গে দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। জানালেন, ‘প্রথমে গানটি আমারই করার কথা ছিলো। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে ব্যাপারটা আরও স্পেশাল হবে। গাইয়ে দেখলাম-ভালোই হলো। এটা আমাদের প্রথম গান, মা-মেয়ের একসঙ্গে কণ্ঠ দেওয়া-সত্যিই গর্বের ও আনন্দের বিষয়। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

রোদেলার কণ্ঠেও ঝরে পড়লো একই উচ্ছ্বাস। বললেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। মায়ের সঙ্গে গান গাওয়া একটা দুঃসাহসই বলা যায়। কারণ মা এমন একজন শিল্পী, যার গান বাংলা ভাষাভাষী সবার কাছেই প্রিয়। কিন্তু তার সাহস আর ভালোবাসায় ভর করেই গেয়ে ফেললাম। আশা করছি শ্রোতারাও আমাদের এই নতুন জুটি পছন্দ করবেন।’

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘গানটি নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি। মা-মেয়ের কণ্ঠে গাওয়ার আইডিয়াটা খুব ইউনিক ছিলো। সুরে, কথায় এবং আবেগে এটা অন্যরকম একটা গান হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’ ১০ জুলাই রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘কেন’ গানটি উন্মুক্ত হবে। মা ও মেয়ের এই নতুন সংগীতযাত্রা কতটা মুগ্ধ করে, এখন অপেক্ষা শুধু শ্রোতাপ্রিয়তার মঞ্চে তাদের প্রথম যুগল পদচারণার প্রকাশ।

রোদেলার পরিচালনায় ন্যান্সি, গানেও কণ্ঠ দিলেন মেয়ের সঙ্গে | ২৪ঘণ্টা