আলোচিত❯
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানাঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

বর্ষায় গাছে কত দিন অন্তর পানি দেবেন

admin09-07-2025 02:36:26 PMদেখেছেন 160 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বর্ষায় গাছে কত দিন অন্তর পানি দেবেন

২৪ঘণ্টা অনলাইন : পানপাতার মতো পাতা। কিন্তু ঘন সবুজ নয়। তারই সঙ্গে হলুদের মিলমিশ বাড়িয়েছে পাতার বাহার। এই গাছের নামই পোথোস। অন্দরসজ্জায় যার কদর যথেষ্ট। গোল্ডেন, মার্বেল, জ়েড, নিয়ন— নানা ধরনের পোথোস রয়েছে। প্রায় প্রতিটি প্রজাতি জল এবং মাটি, দুই আধারেই বেড়ে ওঠে।

জলে পোথোস বড় করলে, তার নিয়ম আলাদা। তবে মাটিতে এই গাছ বড় হলে স্বাভাবিক ভাবেই জল দিতে হয়। কিন্তু জল দেবেন কত দিন অন্তর। বর্ষা এসে গিয়েছে। গাছের গোড়ায় জল বেশি হলে বা জল জমলে দু’দিনে গোড়া পচে মারা যেতে পারে গাছ। জেনে নিন, গাছটিতে জল দেওয়ার নিয়মকানুন।

গাছের পরিচর্যাকারীরা জানাচ্ছেন, মরসুম ভেদে জলের পরিমাণ এবং জল দেওয়ার মধ্যে দিনের ব্যবধান কম বা বেশি হবে। বর্ষায় সাধারণত এক বা দেড় সপ্তাহে এক বার জল দেওয়াই যথেষ্ট। গ্রীষ্মকালে অবশ্য এই ব্যবধান কমে যাবে। ৩-৪ দিন অন্তরও জল দেওয়ার দরকার হতে পারে। একই নিয়ম শীত কালেও। সবচেয়ে ভাল উপায় হল, টবের মাটি পরীক্ষা করে নেওয়া। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দিতে হবে। আঙুল দিয়ে মাটির ভিতরে ২ ইঞ্চি পর্যন্ত পরখ করে দেখুন। শুকিয়ে গেলে জল দিন। তবে টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল না হলে বিপদ।

কী ভাবে বুঝবেন গাছ জল চাইছে?

  • · পোথোসের টবের মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে।
  • · গাছের পাতা কোনও কারণে বাদামি হতে শুরু করলেও দেখা প্রয়োজন, জল ঠিকমতো পাচ্ছে কি না। উপযুক্ত আলো-হাওয়ার অভাবেও এমন লক্ষণ দেখা দিতে পারে।
  • · গাছের বৃদ্ধি খুবই ধীরে হওয়ার নেপথ্যেও জলাভাব থাকতে পারে।

জল বেশি দেওয়া হলে কোন লক্ষণ প্রকাশ পাবে?

  • · পোথোসের পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করলে বুঝতে হবে, মাটিতে জল জমছে বা জল বেশি দেওয়া হচ্ছে।
  • · সর্ব ক্ষণ মাটিতে ভিজে ভাব থাকলেও গাছের গোড়া পচতে পারে।
  • · স্যাঁতসেঁতে মাটির কারণে গাছে ছত্রাক আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ফলে গাছ রোগগ্রস্ত হলেও সতর্ক হওয়া দরকার।