আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ব্ল্যাক ম্যাজিক নিয়ে ফিল্ম, অভিনয়ে ইয়াশ-তিশা ও উর্বী

admin08-07-2025 05:24:55 PMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্ল্যাক ম্যাজিক নিয়ে ফিল্ম, অভিনয়ে ইয়াশ-তিশা ও উর্বী

২৪ঘণ্টা  অনলাইন :  ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু। শব্দটা শুনলেই কেমন যেন রহস্য, ভয় আর অশুভতার আবহ তৈরি হয়। এক সময় মফস্বল এলাকায় এই শব্দটি বেশি প্রচলিত থাকলেও, এখন তা শহুরে জীবনেও প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তানিন সুবাহর মৃত্যুর পরও ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গ আলোচনায় আসে। যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এই রহস্যময় বিষয় নিয়েই এবার নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তাঁর নতুন নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।

গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই অংশু রেখেছেন নিজস্ব ছাপ। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস।

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তী উর্বী। গতকাল গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া মিলছে।

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নতুনত্ব খুঁজে পাবেন।’

প্রথমবার এমন গল্পে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি, দর্শকেরা মুগ্ধ হবেন।’

প্রিয়ন্তি উর্বিও জানালেন তাঁর অনুভূতি, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নাটকটি প্রকাশ পাবে আগামী ১০ জুলাই, তাদের ইউটিউব চ্যানেলে। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা–ভয়ের, প্রেমের, প্রতিশোধের আর অতিপ্রাকৃত কল্পনার এক মিশ্র অভিজ্ঞান।