আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে

admin08-07-2025 05:20:36 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে

২৪ঘণ্টা  অনলাইন : বর্ষাকাল মানে রোদ-বৃষ্টির খেলা। এই সময় বৃষ্টিতে ভিজলে অনেকেরই জ্বর, সর্দি, হাত-পা ব্যথার সমস্যা দেখা দেয়।  এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি।  বিশেষজ্ঞদের মতে, সারাবছর তো বটেই, বর্ষার শুরুতে নিজের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন

১. পুষ্টি ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব নয়। তাই খাদ্যতালিকায় অবশ্যই কমলালেবু, পেয়ারা-সহ নানা ধরনের সবজি রাখতে হবে। বিশেষ করে শাকসবজি, গাজর, লাউ খেতে হবে।

২. বর্ষার শুরুর দিকে অনেকেরই পেটের সমস্যা দেখা দেয়।  তাই এই সময়ে বেশি তেলমসলাযুক্ত খাবার না খাওয়াই ভালো।

৩. পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হবে। বেশি বেশি করে পানি পান করুন। 

৪. হলুদ, আদা, তুলসি পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সপ্তাহে কমপক্ষে ২-৩দিন এগুলি খেতে পারেন।
৫. চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রনের সাপ্লিমেন্ট খেতে পারেন।

এই সময় সুস্থ থাকতে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও বিশেষ প্রয়োজন। এজন্য কিছু বিষয় মাথায় রাখুন। যেমন-

১. ভেজা কাপড় পরবেন না।
২. প্রতিদিন সাবান দিয়ে জামাকাপড় কেচে নিন। পারলে সরাসরি সূর্যের আলোয় শুকিয়ে নিন।
৩. ফোটানো গরম পানি পান করতে পারলে ভালো। 
৪. বর্ষায় মশার প্রকোপ বাড়ে। ডেঙ্গুর মতো মশাবাহিত রোগে আক্রান্ত হন অনেকে। তাই এই সময়ে মশারি ব্যবহার করতে ভুলবেন না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘুমের বিকল্প নেই। তাই পর্যাপ্ত ঘুম প্রয়োজন। কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমোতেই হবে। 
বর্ষায় অনেকেই মানসিক অবসাদে ভোগেন। যাতে এই সমস্যা না হয় সেজন্য বই  পড়ুন এবং গান শুনুন। 
নিয়মিত শরীরচর্চাও করুন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
সূত্র: ঢাকা পোস্ট