আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

রাশমিকা মান্দানার ছুটির দিন কাটে চোখের জলে

admin07-07-2025 04:53:47 PMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাশমিকা মান্দানার ছুটির দিন কাটে চোখের জলে

২৪ঘণ্টা অনলাইন : 'পুষ্পা' ছবির পর থেকে রাশমিকা মান্দানার ক্যারিয়ারে যেন লেগেছে সাফল্যের ঝড়। 'অ্যানিম্যাল', 'পুষ্পা ২', 'ছাভা' একের পর এক হিট ছবির নায়িকা তিনি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব। ছুটির দিনে আরও বেশি করে কুড়ে খায় এই দক্ষিণী অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন রাশমিকা। জানিয়েছেন, ছুটির দিনে প্রায়ই কেঁদে ফেলেন তিনি। কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারাচ্ছেন বারবার। বিশেষ করে তার ১৩ বছর বয়সী ছোট বোনকে খুব মিস করেন তিনি।

অভিনেত্রীর কথায়, 'ও কখন এত বড় হয়ে গেল, বুঝতেই পারিনি। আমার উচ্চতার কাছাকাছি চলে এসেছে এখন। কিন্তু ওর বড় হয়ে ওঠার পুরো সফরটাই মিস করেছি আমি। গত আট বছরে কাজ করতে করতেই সময় কেটে গেছে।' তিনি আরও বলেন, 'গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গেও আর দেখা হয় না। আগে অন্তত বন্ধুরা কোনো পরিকল্পনা করলে আমাকে জানাত। এখন সেটা পর্যন্ত করে না। মনে হয়, জীবনের অনেক কিছুই ফসকে যাচ্ছে হাত থেকে।' খ্যাতি ও ব্যস্ততা সত্ত্বেও রাশমিকার মনে শান্তি নেই। বললেন, 'চাই কর্মজীবন আর ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখতে, কিন্তু পারছি না। এই বাস্তবতাটা খুব কষ্টের।'