আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

সকালের নাশতা কেন জরুরি

admin07-07-2025 04:49:02 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সকালের নাশতা কেন জরুরি

২৪ঘণ্টা অনলাইন : সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলির মধ্যে একটি। সকালের নাশতা খেলে একাধিক উপায়ে শরীরের উপকার হয়। এটি কেবল ক্ষুধা মেটায় না, বিপাক শুরু করতে সাহায্য করে। একই সঙ্গে মাথাব্যথা, হজমের সমস্যা প্রতিরোধ করে। এ কারণে সকালের নাশতা না করা মোটেও ঠিক নয়। 

তবে, অনেকেই বিভিন্ন কারণে সকালের নাশতা এড়িয়ে চলেন। সময়ের অভাব, কখনও আবার রান্না করতে ইচ্ছে না করা, দেরী করে ঘুম থেকে ওঠা এরকম নানা কারণে এমনটা হতে পারে। যারা নিয়মিত সকালের নাশতা এড়িয়ে চলেন তাদের শরীরের কিছু সমস্যা দেখা দেয়। যেমন-

দুর্বল বিপাক
নাশতা বাদ দিলে আপনার বিপাক ক্রিয়া ধীর হয়ে যেতে পারে। সারারাত উপবাসের পর, শরীরের কার্যকারিতা শুরু করার জন্য শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি আসে সকালের নাশতা থেকে। তা না হলে শরীর বিপাকীয় প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। 

ক্ষুধা এবং অতিরিক্ত খাওয়া
সকালের নাশতা এড়ালে দিনের শেষের দিকে প্রচণ্ড ক্ষুধা অনুভূত হয়। এর ফলে দুপুরে বা রাতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। উচ্চ চিনি এবং উচ্চ চর্বিযুক্ত খাবারের প্রতিও আগ্রহ বাড়ে থাকে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখে। 

শক্তি এবং মনোযোগ
সকালের নাশতা থেকে যে গ্লুকোজ পাওয়া তা মস্তিষ্কের কার্যকারিতা এবং শারীরিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয়। ঠিক সময়ে খাবার না পেলে মনোযোগের ঘাটতি দেখা দেয়। 

মেজাজের পরিবর্তন
সকালের নাশতা এড়ালে বিরক্তি, উদ্বেগ বাড়তে কিংবা মেজাজ খারাপ হতে পারে। 

রক্তে শর্করা নিয়ন্ত্রণ
যাদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা আছে বা ডায়াবেটিসের ঝুঁকি আছে, সকালের নাশতা এড়ালে রক্তে শর্করার মাত্রা আরও খারাপ হতে পারে। নাশতা না করলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।