আলোচিত❯
হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

লাস্যময়ী নার্গিস ফাকরি লালে লাল

admin03-07-2025 06:58:02 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লাস্যময়ী নার্গিস ফাকরি লালে লাল

২৪ঘণ্টা অনলাইন : কথায় আছে, ‘পররুচি পরনা’। কিন্তু আজকের দিনে এই প্রবাদকে পিছনে ফেলে ফ্যাশন দুনিয়া মজেছে ‘আপ রুচি’তে। নিজের পছন্দমতো পোশাকের উপাদান বেছে নেওয়া থেকে ডিজাইন – সবেতেই ‘আত্মনির্ভর’ জেন Z। সাবেকি পোশাকে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলাও যেমন রয়েছে, তেমনই আধুনিক থেকে আধুনিকতর ড্রেস শরীরে তুলে তরুণ প্রজন্ম নিজেদের দারুণ স্মার্টভাবে হাজির করে। তেমনই এক কেতাদুরস্ত পোশাকে চোখ ধাঁধিয়ে দিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। সদ্য মুক্তি পাওয়া ‘হাউসফুল 5’ সিনেমার প্রচারে লাল লেদার স্কার্ট-টপে লাস্যময়ী নার্গিসকে হাঁ করে দেখলেন সবাই। যেমন নতুন ডিজাইন, তেমন অভিজাত পোশাকটি। সঙ্গে কালো কানের দুল আর আংটির সেট। নার্গিসের নতুন স্টাইল এখন ফ্যাশন জগতে চর্চার নয়া বিষয় হয়ে উঠেছে।

রংটা অনেকটা সিঁদুরে লাল। সেই রঙের টু পিস একটি ড্রেস – ফিটিং টপ আর পেন্সিল স্কার্ট। স্লিভলেস টপটি হাই নেকলাইনের অর্থাৎ গলাবন্ধ। গলার কাছে আবার রাফলস। শর্ট টপটির বুকের কাছে উল্লম্ব চারটি সোনালি বোতাম। সবটাই কিন্তু লেদারের। যা তৈরি করা বেশ কঠিন বলে মনে করছেন ফ্যাশন দুনিয়ার বিশেষজ্ঞরা। তন্বী হলে এমন টপে আকর্ষণীয় লাগবে যে কোনও নারীকেই।

এবার আসা যাক একই উপাদানে তৈরি নার্গিসের লাল লেদারের স্কার্টে। টাইট ফিটিং পেন্সিল স্কার্টে তাঁর শরীরের নিম্নাংশের খাঁজ-ভাঁজ সুস্পষ্ট। হাঁটুর নিচে এসেই শেষ হয়ে গিয়েছে স্কার্টটি। দেখতে আপাতভাবে সাদামাটা, তবে লাল টপটির সঙ্গে পেন্সিল স্কার্টের মেলবন্ধন অভিনেত্রীকে ব্যতিক্রমী লুক দিয়েছে।

সেইসঙ্গে কানে কালো হৃদয়চিহ্ন দেওয়া দুল, দু’হাতের অনামিকা-মধ্যমায় মানানসই আংটি। পায়ে একজোড়া কালো হিল জুতো। মেকআপের কথাও না বললেই নয়। স্ট্রেট চুল খোলা, গাল আর চোখের চারপাশে হাইলাইটেড শিমার মেকআপ। চোখে আইলাইনারের মোটা রেখা, সঙ্গে ন্যুড লিপস্টিক। সব মিলিয়ে মিশিয়েই নার্গিস ফাকরিকে দারুণ গ্ল্যামারাস লাগছে। জানা যাচ্ছে, ‘হাউসফুল 5’-এর প্রচারের জন্য নার্গিসের এই পোশাকটি তৈরি করেছেন শিল্পী ইশা সুবর্ণ।

বি টাউনে অভিনয়ের জন্য না হোক, কেতাদুরস্ত বলে সুখ্যাতি রয়েছে ‘মাদ্রাজ ক্যাফে’র নায়িকা নার্গিস ফাকরির। রকমারি পোশাক থেকে ছোট ছোট অ্যাকসেসারিজ – সব কিছুরই নাকি দারুণ কালেকশন তাঁর কাছে। আর নিজের সিনেমার প্রিমিয়ারে যে পোশাক-পরিচ্ছদ নিয়ে বাড়তি যত্ন নেবেন তিনি, সেটাই স্বাভাবিক।