আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

ইবির সেই বিতর্কিত সহকারী অধ্যাপক হাফিজুল চাকরিচ্যুত

admin30-06-2025 04:38:34 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইবির সেই বিতর্কিত সহকারী অধ্যাপক হাফিজুল চাকরিচ্যুত

২৪ঘণ্টা অনলাইন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে উঠা নানা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে তাকে ২০২৫ সালের ৩০ জুন থেকে চাকরি থেকে অপসারণ করা হয়।

উল্লেখ্য, হাফিজুল ইসলাম তার বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। তার বিরুদ্ধে মানসিক নির্যাতন, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি, নারী শিক্ষার্থীদের ‘বাজারের মেয়ে’ বলে অপমান করা, পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর এবং বাকিদের কম নম্বর দেওয়া, এমনকি সিলিং ফ্যানে ঝুলিয়ে পেটানোর মতো ভয়ংকর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। 

এইসব অভিযোগে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা টানা দুই থেকে তিন দফায় আন্দোলনে নামে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার অপসারণের জোর দাবি জানায়।এর আগে, একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজুল ইসলামের বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল ও তাকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ২০২৩ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ২৬৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তাতে সন্তুষ্টি না জানিয়ে গত ২৮ জানুয়ারি অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা।