আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে

admin29-06-2025 04:48:39 PMদেখেছেন 94 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে

২৪ঘণ্টা অনলাইন : রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৯ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্যারিস রোডে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়।  পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে সংগঠিত এ বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবিগুলো হলো-

পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা চালু, রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ, ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার, প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, হল ডাইনিংয়ে মানসম্মত খাবারে পর্যাপ্ত ভর্তুকি, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা এবং রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা।

শিক্ষার্থী তানিয়া আনজুম বলেন, “এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি অধিকার আদায়ের সংগ্রাম। দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে।”আন্দোলনের মুখপাত্র সালাউদ্দিন আম্মার বলেন, “এই ৯ দফা কোনো বিলাসিতা নয়, বরং শিক্ষার্থীদের মৌলিক অধিকার। বছরের পর বছর অবহেলার শিকার হয়েছি। এবার আর নয়।”তিনি বলেন, এসব দাবি আগেও প্রশাসনের কাছে উত্থাপিত হয়েছিল, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এবার সংগঠিতভাবে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। আম্মার আরও বলেন, শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব শিক্ষাঙ্গনে রূপ দিতে অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করা হোক।