আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

বাণিজ্য নিয়ে ভারত-আমেরিকার নয়া সন্ধি

admin28-06-2025 06:48:30 PMদেখেছেন 104 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাণিজ্য নিয়ে ভারত-আমেরিকার নয়া সন্ধি

২৪ঘণ্টা অনলাইন : ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য় চুক্তি করতে চলেছে আমেরিকা, এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা। এবার ভারতের সঙ্গে চুক্তিও প্রায় চূড়ান্ত, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি এটাও জানিয়েছেন, যেকোনও দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্ট’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন, “আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। মনে করে দেখুন। কয়েক মাস আগে এই সংবাদমাধ্যমই বলাবলি করছিল, আদৌ কি কোনও দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চাই, গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি সই করেছি। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে। বিরাট বড়মাপের চুক্তি হবে।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। মার্কিন পারস্পরিক শুল্ক নীতির জেরে চাপ বাড়ে নয়াদিল্লির। যদিও আলোচনায় সমাধান খোঁজার পথে হেঁটে সেই নীতির উপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ জুলাই। এই সময়কালের মাঝেই সহজ বাণিজ্যের পথ খুঁজতে দফায় দফায় বৈঠকে বসেন দুই দেশের আধিকারিকরা। গত চারদিন বন্ধ দরজার আড়ালে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলেই ইঙ্গিত মিলল ট্রাম্পের কথায়।

যদিও ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যেকোনও দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা। ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কয়েকজনকে চিঠি দিয়ে স্রেফ জানিয়ে দেওয়া হবে, থ্যাঙ্ক ইউ সো মাচ। কিন্তু তোমাদের ২৫,৩৫,৪৫ শতাংশ কর দিতে হবে।” উল্লেখ্য, বাণিজ্যচুক্তি অনুযায়ী, সবমিলিয়ে চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এছাড়া মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ কর বসাবে বেজিং। তবে অন্যান্য কোনও দেশের সঙ্গে এখনও বাণিজ্যচুক্তি করেনি আমেরিকা।