আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

বিমানবন্দরে ভাল্লুকের তাণ্ডব: ফ্লাইট বাতিল, রানওয়ে বন্ধ

admin28-06-2025 05:34:35 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিমানবন্দরে ভাল্লুকের তাণ্ডব: ফ্লাইট বাতিল, রানওয়ে বন্ধ

২৪ ঘণ্টা অনলাইন : জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাটা বিমানবন্দরে একটি কালো ভাল্লুক ঢুকে পড়ায় রানওয়েতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন)। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাল্লুকটি রানওয়ের ভেতরে ঢুকে পড়ে আপনমনে ঘোরাঘুরি করতে থাকে। কর্মীরা সেটিকে তাড়াতে গেলে ভাল্লুকটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পুরো রানওয়ে কার্যত দখলে নেয়। এতে হ্যাঙ্গার থেকে কোনো বিমান বের করাও নিরাপদ ছিল না।

ইয়ামাগাটা বিমানবন্দরের কর্মকর্তা আকিরা নাগাই বার্তা সংস্থা এএফপি-কে বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিমান ওঠানামার ব্যবস্থা করতে পারছি না। ইতিমধ্যে ১২টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।” নাগাই জানান, এই বছর আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। দ্বিতীয়বার রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। ভাল্লুকটি ধরতে শিকারিরা ফাঁদ পেতেছে এবং পুলিশ পুরো বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে যাতে প্রাণীটি পালাতে না পারে।

জাপানের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে দেশটিতে রেকর্ড ২১৯টি ভাল্লুক আক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছয়টি ছিল প্রাণঘাতী। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং হাইবারনেশন বা শীতঘুমের সময়সীমায় পরিবর্তনের কারণে ভাল্লুকরা খাদ্যের সন্ধানে শহরের দিকে চলে আসছে। পাশাপাশি জাপানে জনসংখ্যা কমে যাওয়া এবং গ্রামাঞ্চলে মানুষের উপস্থিতি হ্রাস পাওয়াও এই প্রবণতার অন্যতম কারণ।
সূত্র: এএফপি