আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

মাত্র দু’টি বিষয় মানলেই ত্বকের জেল্লা বাড়বে

admin26-06-2025 06:57:23 PMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাত্র দু’টি বিষয় মানলেই ত্বকের জেল্লা বাড়বে

২৪ঘণ্টা অনলাইন : স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, হাইড্রেশন— এই বিষয়গুলো ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। লাইফস্টাইল স্বাস্থ্যকর হলে ত্বকও ভালো থাকে। সব সময় প্রসাধনী দিয়েই যে ত্বকের খেয়াল রাখতে হবে, এমনটা নয়। স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, হাইড্রেশন— এই বিষয়গুলো ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তবে প্রসাধনীরও মাঝে মাঝে সাহায্য নিতে হয়। এ ক্ষেত্রে দু’টি বিষয় রয়েছে, যা ত্বকের যত্নে অবশ্যই মেনে চলা উচিত। এই দু’টি বিষয় ত্বককে উজ্জ্বল করে তুলতে এবং ত্বকের সমস্যা কমাতে সহায়ক।

এক্সফোলিয়েশন
এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বক থেকে মৃত কোষ, ময়লা, ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে যায়। তবে এক্সফোলিয়েশন মানেই যে দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করতে হবে, এমনটা নয়। আলফা হাইড্রএক্সি অ্যাসিড, গ্লাইকোলিক বা ল্যাক্টিক অ্যাসিডের মতো উপাদান সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই উপকার মিলবে। এই ধরনের উপাদানগুলো ত্বকের জেল্লা বাড়ায়, মৃত কোষের স্তর পরিষ্কার করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে। ত্বকের ধরন অনুযায়ী অ্যাসিড-যুক্ত এক্সফোলিয়েটর বেছে নিতে পারেন।

অ্যান্টিঅক্সিডেন্ট
বয়স বাড়লেও ত্বকের জেল্লা যাতে হারিয়ে না যায়, তার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট জরুরি। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। সাধারণত খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখলেই উপকার মেলে। এর জন্য বেরি ও লেবুজাতীয় ফল, তাজা শাকসব্জি, বাদাম ও বীজ, মাছ ইত্যাদি খেতে পারেন। এ ছাড়াও স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি, ভিটামিন ই, নিয়াসিনামাইডের মতো সিরাম ব্যবহার করলে উপকার পাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট ইউভি রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করে। তাই ডায়েটের পাশাপাশি ড্রেসিং টেবিলেও থাকুক অ্যান্টিঅক্সিডেন্ট।