আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

রানের চাপে বড় হারের শঙ্কায় বাংলাদেশ

admin26-06-2025 06:42:17 PMদেখেছেন 138 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রানের চাপে বড় হারের শঙ্কায় বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : কলম্বো টেস্টে বিপাকে পড়েছে বাংলাদেশ। ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪৩ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। সারা দিনে মাত্র ২ উইকেটের দেখা পেয়েছে টাইগাররা। এতেই তৃতীয় দিনেই শ্রীলঙ্কার রানের পাহাড়ে চাপা পড়ার শঙ্কায় পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ৮৮ রান সংগ্রহ করেন তারা। এরপর ৪০ রান করা উদারাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। এরপর ক্রিজে আসা দীনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন নিশাঙ্কা। সাবলীল ব্যাটিংয়ে দুজনেই ফিফটি তুলে নেন। আর ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন নিশাঙ্কা। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির দেখা পান এই লঙ্কান ওপেনার।

চান্দিমাল ও নিশাঙ্কা মিলে ১৯৪ রানের জুটি গড়েন। নিশাঙ্কার মতো চান্দিমালও ছিলেন সেঞ্চুরির পথে। তবে দলীয় ২৮২ রানে ১৫৩ বলে ৯৩ রান করে আউট হন চান্দিমাল। তাকে আউট করে জুটি ভাঙেন স্পিনার নাইম হাসান। এরপর ক্রিজে আসা প্রবাথ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন নিশাঙ্কা। ৭৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ১৪৬ ও জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন।