আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘দেনা পাওনা’য় চুক্তিবদ্ধ হলেন মান্নাত

admin26-06-2025 05:16:58 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘দেনা পাওনা’য় চুক্তিবদ্ধ হলেন মান্নাত

২৪ঘণ্টা অনলাইন : চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের উদীয়মান অভিনেত্রী ও মডেল এঞ্জেলিনা জাস মান্নাত। ২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির চিত্রায়ণ ইতোমধ্যে শুরু হয়েছে। মান্নাত জানান, তিনি গতকালই সিনেমাটিতে কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এবং খুব শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই, সংলাপ ও চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন।

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে একটি গ্রামীণ মধ্যবিত্ত পরিবারকে ঘিরে, যেখানে রয়েছে পাঁচ ছেলে, তাদের পাঁচ বউ, একমাত্র মেয়ে ও দুই নাতনি। পাশের গ্রামের এক জমিদারপুত্র ভালোবেসে ফেলে ওই মেয়েটিকে, এবং শেষমেশ তাদের বিয়ে হয়। তবে পণের টাকা নিয়ে দেখা দেয় অশান্তি, যা গড়ায় এক ট্র্যাজিক পরিণতিতে— মেয়েটির মৃত্যু। এই বিয়ের প্রেক্ষাপটে উঠে আসে পরিবারের প্রতিটি সদস্যের ব্যক্তিত্ব, পারস্পরিক টানাপড়েন এবং গ্রামের নারীদের হাসি-কান্না মিলিয়ে এক বাস্তবধর্মী চিত্র।

এই সিনেমায় ‘দ্বিতীয় বউ’ চরিত্রে অভিনয় করছেন মান্নাত। তার ভাষায়, “এই চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। বাইরে থেকে কঠিন, কিছুটা খিটখিটে স্বভাবের মনে হলেও, ভিতরে সে অনেক নরম মনের। স্বামীর সঙ্গে প্রায়ই খুনসুটি ও খটমট চলে।” সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন এবং দীঘি। এঞ্জেলিনা জাস মান্নাত শোবিজে যাত্রা শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে এগিয়ে নিচ্ছেন নিয়মিত। বর্তমানে তার হাতে কয়েকটি নাটকের কাজ থাকলেও বড়পর্দাই তার মূল লক্ষ্য। জানান, এরই মধ্যে আরও কয়েকটি সিনেমার বিষয়ে আলোচনা চলছে।