আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

তেহরান খালি করার হুমকি ইসরায়েলের

admin23-06-2025 06:35:10 PMদেখেছেন 99 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তেহরান খালি করার হুমকি ইসরায়েলের

২৪ঘণ্টা অনলাইন : ইরান-ইজ়রায়েল দ্বন্দ্বে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে আমেরিকাও। রবিবার ইরানের অন্তত তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ফোরডো, নাতান্‌জ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণুকেন্দ্রে ‘সফল’ হামলা চালিয়েছে আমেরিকার সেনা।

অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিল ইজ়রায়েলি ফৌজ। সোমবার তেহরান-সহ ইজ়রায়েলের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইজ়রায়েল। আমেরিকার হামলার ২৪ ঘণ্টা পরেই ইরানের অন্যতম পরমাণুকেন্দ্র ফোরডোর প্রবেশপথের রাস্তায় হামলা চালায় তারা। এ ছাড়াও, ইরানের জেলেও পড়েছে ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র। তার পরেই ইসরায়েলি সেনার তরফে এই সতর্কতা জারি করা হল। অনেকেরই প্রশ্ন, ইজ়রায়েল কি তেহরানে বড় কোনও হামলার প্রস্তুতি নিচ্ছে?

হাইফায় ইরানের গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল ইজ়রায়েলের পুলিশ প্রশাসন। ইরান-ইজ়রায়েল সংঘাতের আবহে সোমবার দুপুরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

সোমবার দুপুরে ইসরায়েলি সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, ফোরডো পরমাণুকেন্দ্রে সরাসরি হামলা চালানো হয়নি। বরং হামলা হয়েছে ফোরডো আসা-যাওয়ার পথে। আইডিএফ জানিয়েছে, মূলত ফোরডোগামী সব পথ বন্ধ করে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। ইরানের এভিন জেল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তেমনটাই দাবি করেছেন কাট্‌জ়। ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রকও জানিয়েছে, এভিনের প্রবেশপথের ঠিক সামনেই হামলা চালানো হয়েছে। তবে ওই হামলায় কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

সোমবার দুপুরে তেহরানের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ় জানিয়েছেন,  মূলত বিভিন্ন সরকারি প্রধান কার্যালয় এবং সামরিক দফতরই ইসরায়েলি বাহিনীর লক্ষ্য। তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের বাসিজ বাহিনীর সদর দফতর, নিরাপত্তা বিষয়ক সদর দফতর, এভিন জেল, ইত্যাদি। সোমবার দুপুরে এভিনের প্রবেশপথের অদূরেও ইসরায়েল হামলা চালিয়েছে। কাট্জ় বলেন, ‘‘ইসরায়েলে প্রতিটি আক্রমণের জন্য ইরানের স্বৈরশাসককে শাস্তি পেতে হবে। সমস্ত শক্তি দিয়ে হামলা হবে।’’

তেহরানে ইসরায়েলের হামলার পরের একটি দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, তেহরানের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সংবাদমাধ্যম আল জ়াজ়িরা সূত্রে খবর, শহরের উত্তর প্রান্তে অন্তত তিনটি পৃথক হামলা হয়েছে। 

তেহরান খালি করার হুমকি ইসরায়েলের | ২৪ঘণ্টা