আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

জনগণকে তাদের পাশে থাকার আহ্বান

নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে নতুন বাংলাদেশ পার্টি

admin23-06-2025 06:05:47 PMদেখেছেন 194 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জনগণকে তাদের পাশে থাকার আহ্বান

২৪ঘণ্টা অনলাইন : নতুন বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান মেজর (অব.) সিকদার আনিসুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিল একঝাক চৌকস মেধাবী সাবেক সেনা কর্মকর্তা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময় শেষ ছিল ২২ জুন। এরপর আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি।

কোনো দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এ নিবন্ধন পেতে কিছু শর্তপূরণ করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সেসব শর্ত কিছুটা সহজ করার সুপারিশ করেছে। বিদ্যমান আইনে অর্থাৎ আগের শর্তেই নিবন্ধনের আবেদন চেয়েছে ইসি।

উল্লেখ্য, গত ১০ মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমে আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। বিভিন্ন দলের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরে আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেন। ইসি সূত্র জানায়, গত ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। এর বাইরে ৪৬টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল। সময় বাড়ানোর পর অনেকগুলো দল আবেদন করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)। তাদের দলীয় প্রতীক (প্রজাপতি) নির্ধারন করেছে। এ ছাড়া ত্রিভুজের মধ্যে সূর্য ও দলের নাম, খচিত পতাকার জন্য অনুমোদনের জন্য আবেদন করেছেন তারা।

২২ জুন নির্বাচন কমিশনে নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি) এর প্রাথমিক তথ্যাদিসহ আবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে দলটি। এ সময় দলের চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব আলতাফ হোসেন, ভাইচ চেয়ারম্যান ব্রি. জে. (অব.) তানভীর ইকবাল, ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) আনোয়ার হোসনে, ভাইস চেয়ারম্যান ড. শরীফ সাকী, ভাইস চেয়ারম্যান সিরাজুল হক খান মজলিস, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মঈন খান, রাজনৈতিক বিষয়ক সম্পাদক সিকদার শফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সামিনা ইউনুস, সদস্য জাকির হোসেন, সদস্য দীন ইসলাম সোহাগ, সদস্য শায়েখ আল নোমানীসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান, নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান।

নির্বাচন কমিশন জানায় এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এখন পর্যন্ত যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে, তার বেশির ভাগই নামসর্বস্ব। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এরমধ্যে প্রাথমিক নথিপত্র বাছাইয়েই বাদ পড়েছিল ৮১টি দলের আবেদন।